হ'তে পারিনি দুর্নীতিবাজ, তাই হয়নি সমপদ;
হ'তে পারিনি জোচ্চর, তাই জমা নেই টাকা
আমার ভাঁড়ার আজ করে শুধু শূন্য খাঁ খাঁ।
হ'তে পারিনি লমপট, তাই নই রমণীমোহন
হ'তে পারিনি কপট, তাই শুধু ভেঙে যায় মন;
দিতে পারিনি বাড়ি ও গাড়ি, তাই ফিরে যায় নারী
নির্বোধ অক্ষম আমি কেমনে তাদের হতে পারি?
হ'তে পারিনি বাচাল, কে শোনে মুখের কথা
হ'তে পারিনি কৌশুলী, বুকে জুড়ে তাই ব্যথা;
বেহুঁশ অবোধ আমি শুধু দিতে পারো গালি
নপুংসক, নিষ্কর্মা বলে চোখে দিতে পারো বালি।
এমনি দুর্ভাগা দেশ, নুন আনতেই পানতা ফুরায়
গোবেচেরা চেহারাটা দেখে কার মনটা জুড়ায়?
কপট, দুনর্ীতিবাজ যখন এই সমাজের মণি
কেমনে কবিতা লিখি, খুঁজি অঢেল শব্দের খনি?
আজ ওরাই সুনাগরিক, আজ ওদেরই জয়ধ্বনি
আমি ঘরে বসে কেবল স্বজনের গঞ্জনা শুনি;
আমার জীবন চলা, এই দৈনন্দিন প্রাত্যহিক
এ কেমন বাঁচা বলো, ধিক! এ জীবন ধিক!
12.03.2006
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




