সুখের নিঃশেষটুকু শুষে নেবে আগুনের লেলিহান শিখা
নিরুপায় দর্শক হয়েই দেখবে চিতাগি্ন তুমি
তোমার চিন্তাও মিশে যাবে ঘরপোড়া ছাইয়ে।
আমাকে নিয়েই তোমার চিন্তার যতো জাল
অকস্মাৎ ছিন্নভিন্ন হবে উত্তপ্ত বাতাসে
নিকানো উঠোনে পরিপাটি সাজ তোমার করবে হুহু
একদিন লাগলে আগুন আমার দুঃখের দিনলিপিতে।
চক্ষুশুল কবিতার পোকা আমিও নিঃশেষ হবো বুভুক্ষু চিতায়
এক এক করে জ্বলে যাবে পান্ডুলিপি, শব্দের ভান্ডার
বিক্ষুব্ধ শব্দেরা আর বাজবে না তোমার ইন্দ্রিয়ে
বাড়াবে না সহ্যের অতীত এক যন্ত্রণা তোমার
একদিন লাগলে আগুন চলমান দুঃখের ভান্ডারে
দপ করেই উঠবে জ্বলে চারদিক-
সে আগুন জ্বালাবো আমারই নিজ হাতে!
07.08.2006
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



