somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইদানিং ব্লগঃ জনপ্রিয় বনাম শৈল্পিক লেখা

০৭ ই আগস্ট, ২০০৬ দুপুর ১২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জনপ্রিয় ও শৈল্পিক দু'টো কথা লোখালেখির ক্ষেত্রে চালু আছে। যেমন সঙ্গীতে আছে বিভিন্ন ধরনের গান এবং উচ্চাঙ্গ সঙ্গীত। সব লেখাই যে জনপ্রিয় হবে এমন কোনো কথা নেই যদিও তা শৈল্পিক বা নান্দনিকতায় থাকে ভরপুর। আবার অনেক জনপ্রিয় লেখাতেও থাকে না অনেক সময় নান্দনিকতার বা শৈল্পিক ছোঁয়া।

শিল্প-সাহিত্যে জনপ্রিয়তা এবং শৈল্পিক বা নান্দনিকতার বিরোধ আগেও ছিলো, এখনো আছে। জীবনানন্দ দাশ জীবদ্দশায় একেবারেই জনপ্রিয় ছিলেন না , যেমন ছিলেন অমিয় চক্রবর্তী, বিষ্ণু দে বা মোহিতলাল মজুমদার। তার উপর তখন নজরুল ক্রেজ তো ছিলোই। অথচ কালের আবর্তে নজরুল বাদে সবাই হারিয়ে গেলেও বেঁচে আছেন জীবনানন্দ দাশ।

এখন চলছে মুক্তবাজার অর্থনীতির যুগ। এ মুক্তবাজার অর্থনীতি শিল্প-সাহিত্যের েেত্রও ব্যাপক প্রভাব ফেলেছে। মানুষ ওয়ান টাইম ইউজ-এর মতো পড়ে যাচ্ছে গল্প-কবিতা-উপন্যাস বা শুনে যাচ্ছে গান। পণ্যের চাকচিক্যের মতো ঠাসবুনোট রম্যকথার লেখাই পড়ছে বেশি। গানের েেত্র চটুল বা ধূম-ধারাক্কা গানই শুনছে সবাই। তারপর ছুঁড়ে ফেলে দিচ্ছে ওয়ান-টাইম পণ্যেরই মতো।

হাল আমলের বাংলাদেশের গল্প-কবিতা-উপন্যাসের কথায় যদি আসি, তবে কারা জনপ্রিয়? উপন্যাসে হুমায়ূন আহমেদ, ইমদাদুল হক মিলন, সায়েনস ফিকশনে মুহম্মদ হাফর ইকবাল কিংবা কবিতায় মহাদেব সাহা। কিন্তু শিল্পের বিচারে এদের লেখা কতোকাল টিকে থাকবে!? এরা লিখে প্রচুর টাকা কামাচ্ছে, বাড়ি-গাড়ি করছে। অথচ অনেক কবি-সাহিত্যিক আছেন যারা ভালো লেখেন কিন্তু পাঠকের অভাবে বই বিক্রিও টাকা না পেয়ে না খেয়ে মরছেন। সত্যিকারে বলতে কী- হুমায়ূন আহমেদ যদিও চলচ্চিত্রে, নাটকে সফল তবুও শৈল্পিক বিচারে আমার কাছে তার নন্দিত নরকে, শঙ্খনীল কারাগার বা কোথাও কেউ নেই ছাড়া সব লেখাই মনে হয় একটা নতুন জেনারেশনের ক্রেজ নিয়ে মুক্তবাজার অর্থনীতির লেখা। কালের বিচারে এগুলো কতোদিন টিকবে? মহাদেব সাহার চেয়ে বড়ো কবি শাসুর রাহমান, সৈয়দ শামসুল হক বা আল মাহমুদ রয়েছেন; কিন্তু বিক্রি হচ্ছে না তাদের বই তেমন। ছোটোগল্পে প্রণব ভট্ট, নাসরিন হক বা উপন্যাসে মঈনুল আহসান সাবের, রিজিয়া রহমান বা সেলিনা হোসেন ক'জন পড়ে? অথচ দেদারছে বিক্রি হচ্ছে হুমায়ূন আহমেদ বা ইমদাদুল হক মিলন।

আজকে ব্লগে নতুনরা একটু ােভের সাথেই অভিযোগ করেছে- তাদের লেখায় কেউ মন্তব্য করে না। কথাটা আংশিক হলেও সত্য। অনেক ভালো মৌলিক লেখায় কমেন্ট নেই, অথচ চটকদার লেখায় অনেক বেশি বেশি কমেন্ট। তবে তাদের উদ্দেশ্যে বলবো- ব্লগে আগে সদস্য সংখ্যা কম ছিলো; গোষ্ঠিবদ্ধ হয়ে তারা একে অপরের পোস্টে কমেন্ট করে যাচ্ছে আগে থেকেই। এখন যদিও ুদ্র ুদ্র নতুন গোষ্ঠি সৃষ্টি হচ্ছে, তবু নতনরা এসে একটু সমস্যায় পড়ছেই। এর জন্য প্রয়োজন অপো এবং পুরান যারা আছেন তাদের সহযোগিতা। আবার বলি- শামসুর রহমান-এর একটি কবিতার কথার মতো একটি কথা....আধুনিক কবি রাতারাতি বনে যান কালিদাশ.....এটাও মনে রাখতে হবে সবার, নতুনদের। পুরার যারা এ পর্যায়ে এসেছেন তারা অনেক কষ্ট করেই এসেছেন। আর শেষ কথা হলো লিখে যান মৌলিক লেখা নিজস্ব স্বকীয়তা নিয়ে..সুফল একদিন আসবেই। সবশেষে শিল্পী ফেরদৌসি রহমানের একটি কথা দিয়ে শেষ করি..সব জনপ্রিয় গানই ভালো গান নয় এবং সব ভালো গানই জনপ্রিয় হয় না।

তাই বলছি- এক এক করে লিখে যান হাত-পা খুলে...স্বকীয়তায়, আপন মহিমায়। লেখালেখির জয় হোক। সবার জন্যই রইলো শুভাকঙ্ক্ষা।

07.08.2006
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০০৬ দুপুর ১:২৩
১৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামিলীগ ভোটে না থেকেও যেভাবে ভোটে অংশ নিচ্ছ...

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৪

যদি আগামীকাল ৫০ শতাংশের কম মানুষ ভোট দিতে যায়, এর অর্থ হচ্ছে দেশের এখনও বেশির ভাগ মানুষ নির্বাচনে আওয়াীলীগকে চায়। এই কথা অস্বীকার করার তখন কোন উপায় থাকবে না। তখন... ...বাকিটুকু পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের বিজয় খুব দরকার ...

লিখেছেন অপলক , ১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৩৪



বিগত সরকারগুলো যে পরিমান ক্ষয়ক্ষতি করে গেছে, তা পুষিয়ে নিতে ১০টা বছর যোগ্য এবং শিক্ষিত শ্রেনীর হাতে সরকার ব্যবস্থা থাকা খুব জরুরী। গোমূর্খ চাঁদাবাজ আর নারী লিপ্সুদের ভীড়ে জামায়াতে... ...বাকিটুকু পড়ুন

ভোট ডাকাতদের বয়কট করুন

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৩


আহা, বাংলাদেশের রাজনীতি যেন একটা অদ্ভুত সার্কাস, যেখানে ক্লাউনরা নিজেদেরকে জান্নাতের টিকিটের এক্সক্লুসিভ ডিলার বলে দাবি করে, কিন্তু পকেট ভরে টাকা নিয়ে ভোটের বাজারে ডাকাতি চালায়। জামায়াতে ইসলামীর মতো... ...বাকিটুকু পড়ুন

জাতীয় নির্বাচন ও গণভোট : ২০২৬ ইং ।

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৩:০২

জাতীয় নির্বাচন ও গণভোট : ২০২৬ ইং
(বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে স্হানীয় পর্যবেক্ষণ)




আমরা সবাই অনেক উদ্বেগ ও উৎকন্ঠা নিয়ে আগত নির্বাচন নিয়ে উন্মুখ হয়ে আছি,
প্রতিটি মর্হুতে বিভিন্ন... ...বাকিটুকু পড়ুন

******মায়ের শ্রেষ্ঠ স্মৃতি******

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:১৫


মায়ের স্মৃতি কোনো পুরোনো আলমারির তাকে
ভাঁজ করে রাখা শাড়ির গন্ধ নয়
কোনো বিবর্ণ ছবির ফ্রেমে আটকে থাকা
নিস্তব্ধ হাসিও নয়
সে থাকে নিঃশব্দ এক অনুভবে।

অসুস্থ রাতের জ্বরজ্বালা কপালে
যখন আগুনের ঢেউ খেলে
একটি শীতল... ...বাকিটুকু পড়ুন

×