কর্ষণের রাত হয়ে যাবে দিন ভোরের আলোয়
তবু ফুরাবে না সঙ্গমের মধুক্ষণ আমাদের!
পাহাড়ের চূড়ায় যখন নামবে ঝরনা ছুটে
বনের আড়ালে যখন নামবে চাঁদ এসে
পাখিরা কূজনে বাতাসে ছড়াবে নীলকণ্ঠ গান
সেখানেও সঙ্গমে গড়বে সময় অনাদিকাল।
বরেন্দ্রের লাল মাটি, হরিকেল, সমতট
সমস্ত পেরিয়ে যখন নদীটা মিশবে সাগরে
মোহনায় হৃদয় উজাড় করে নীল ঢেউ তুলে
করবো সঙ্গম অবিচল তোমার সোমত্ত দেহভাগ।
কী শরীর, কী মনন সব ক'টি ইন্দ্রিয়ে তোমার
আমি শব্দের সঙ্গমে তোমাকেই বেসে যাবো ভালো!
10.08.2006
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০০৬ দুপুর ১২:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



