যতোটুকু হাওয়ায় রাডারের এ্যানটেনা থাকবে বিকল
আর তার গায়ে উড়বে না কোনো লক্ষ্যভেদী ফাইটার;
সচল শরীরে তার জমাবে না ধূম্রমেঘ নিউট্রন বোমা
কিংবা উদ্যান বোমায় বাড়াবে নাকো ঘনত্বের পরিমাপ,
ঠিক ততোটুকু হাওয়া চাই প্রাণের সমান।
হৃদয়ের নীলিমায় ওড়ে শুধু শুভ্র পায়রারা
শান্তির পতাকা হাতে দাঁড়িয়েছি ভয়ার্ত মানব
প্রতিবাদী কণ্ঠে জাগে স্বস্তির স্লোগান-
এতোটুকু হাওয়া চাই গোলাপ সুবাস।
1985 সাল
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



