বেঁধেছিলে বাসা এই বুকের ভেতর আলো বা আঁধারে
এক যুগ কাটিয়েছো ভালোবাসার অঙ্গনে পাশাপাশি হেঁটে।
দুঃখ-যাতনায় কিংবা সুখের নদীতে ভাসায়ে সাম্পান
আমরা করেছি বাস এক সাথে এই সবুজে শ্যামলে
ভুল করে ভুলেও কখনো বলবো না আমি!
কষ্ট এলে দেখিয়ে দু'পাটি দাঁত হাসবো এ আমি
কখনো ভেবো না নষ্ট হবো কষ্টের কারণে বিরহ নিশীথে।
কাল-বৈশাখী ভাঙলে ঘর যেমন গুছিয়ে ফেলে কৃষকেরা
তেমনি সাজাবো ঝঞ্ঝায় গুড়িয়ে দেয়া ঘর, সংসার সুখের
ভেবো না ডাকবো একা ভেবে কোনোদিন গোছাতে সে ঘর!
ভুল করেও কখনো বলবো না তুমি ছিলে আমার কাছের
এমন তো হতে পারে আগের চেয়েও আরো বেশি সুখ
ফিরেও আসতে পারে ভেঙে ফেলা আঙিনায়, ঘরে।
ভেবো না কখনো তুমি কাটবে না জীবন তোমাকে ছাড়া
ভুল করেই বলবো তুমিই জীবন, একমাত্র ভালোবাসা
বেঁধেছিলে বাসা এই বুকের পাঁজরে দিন বা রাত্রিতে
ভুল করে ভুলেও কখনো বলবো না আমি!
29.01.2004
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




