স্বপ্ন জুড়ে এবড়ো থেবড়ো পথ
পথের মোড়েতে পথ রুদ্ধ করে একদল বখাটে যুবক,
কষ্ট চাই, কষ্ট চাই বলে হাঁকায় চারদিক-
এই যে শুনুন, আপনি কি কবি
দীঘল শব্দের পরিপুষ্টতায় বলিষ্ঠ যুবক
কাঁচা-পাকা চুল কি ছুঁয়েছে আপনার ত্রিশোর্ধ বয়স
কিংবা শব্দের লাঙল চালাতে চালাতে
বিসতৃত মসতকে ফলেছে কি সতেজ মাঠ?
আপনি কি জৈবিক কষ্টের তাড়া খেয়ে
সোজা হেঁটে যান ললনার সুরম্য প্রাসাদে?
বুর্জোয়া কষ্টেরা কি আপানাকে করে না বিব্রত
কিংবা সুখের সমীপ্যে দেখেন না কষ্টের অঢেল ঢেউ?
শুনুন, ভালো করে শুনুন
এই জর্দার কৌটোটি আপনি ভরে দেবেন যে সফল কষ্টে
তার কিনতু নির্দিষ্ট রং কিংবা লয়-সুর থাকা চাই।
লাল কষ্ট, নীল কষ্ট, সুখের কষ্ট, দুখের কষ্ট
ভোগের কষ্ট, রোগের কষ্ট, মাঠের কষ্ট, ঘাটের কষ্ট
আম কষ্ট, জাম কষ্ট, মেহগনি কষ্ট
কিংবা ধ্রুপদ, ধামার. বেহাগ, টুমপা রাগে বৈরাগী কষ্ট
সঙ্গীতে সঙ্গীতে নিয়ত মুখর কিছু কষ্ট।
শুনুন, আরো শুনুন
আমরা এক-দুই-তিন বলার সঙ্গে সঙ্গে
এই কৌটোটি ভরে দেবেন শুভ্র সতেজ বিশুদ্ধ কিছু কষ্টে।
আপনার বিবর্ণ আদল না হলে ঢেকে যাবে নির্মুক্ত কষ্টের ধূয়োয়
কাব্য লেখার সুঠাম দু'টি হাত নেবে সনত্রাসের এই ধারালো কিরিচ
আপনি পতিত হবেন গলিত ড্রেনে।
আজকাল চোখ বুঁজলেই স্বপ্ন
স্বপ্ন জুড়ে বীভৎস সনত্রাস
চারদিকে ঝাঁকড়া চুলওয়ালা কবির ভাড়াটে যুবক
কন্টক পথে বাজে আমার নির্ঘুম প্রহর
অঢেল কষ্টেরা শুধুমাত্র দীর্ঘ থেকে দীর্ঘতর হয়
কিন্তু দিতে পারে না কিছুই
বুকের গভীরে এ আমার নিজস্ব কষ্টেরা কেবল
পথভোলা হয়, পথভোলা হয়!
16.04.89
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






