ঠিক ফিরোজা রঙেই তোমাকে মানায় বেশ!
তবুও তোমার পরিবর্তন এ চোখে পড়ে বেশি
হৃদয়ে রক্তক্ষরণ শেষে কখনোবা খুব ভোরে
সুমহান আকাশের মতো হ'য়ে যাও ঘন নীল।
আমার চেতনা জুড়ে সেই বিসতৃত বিরানপুর
সুসবুজ গাঁয়ের মতোন তুমি চির জাগরুক।
কখনোবা বেদনার নীল হ'য়ে মিশে থাকো ঘাসে
তোমার নিটোল মখমলে আমার শরীর
এই আমি উড়ে যাই দিকবিহীন ফেরারী পাখি।
তুমি কী বেদনার সুনীল
নাকি সোমত্ত কিশোরীর মতোন একটি কাজল গাঁ?
ঝাউবন মেঠোপথ সমস্ত ঘুরেই
নিশ্চল দিনান্তে প্রদীপ্ত পশ্চিমাকাশ হয়ে
যখনি দাও গো ধরা, মনে হয়-
চেতনার নীল নয়, প্রগাঢ় সবুজ নয়
ঠিক ফিরোজা রঙেই তোমাকে মানায় বেশ!
22.03.90
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





