সময়টা 1985 সাল। ময়মনসিংহ থাকাকালীন বৃন্দ আবৃত্তি সংসদের সাথে জড়িত তখন আমি। প্রচেষ্টা চলছে- আঞ্চলিক আবৃত্তিকারদের নিয়ে বৃন্দ আবৃত্তির প্রথম স্টেজ শো করার। কবি আল-মাহমুদ-এর এ কবিতাটিও অন্তর্ভুক্ত ছিলো আবৃত্তিযোগ্য কবিতার লিস্টে। সুন্দর আবৃত্তি করতাম তখন। মনে পড়ে সেদিনগুলোর কথা। অনেকগুলো তরুণ-তরুণী টাউন হলের স্টেজে দাঁড়িয়ে আবৃত্তি করছি। আর মুগ্ধ হয়ে শুনছে দর্শক-শ্রোতা। একটু নস্টালজিক হ'য়েই পোস্ট করলাম কবিতাটি..
[গাঢ়]অবুঝের সমীকরণ-আল মাহমুদ[/গাঢ়]
কবিতা বোঝে না এই বাংলার কেউ আর
দেশের অগণ্য চাষী, চাপরাশী
ডাক্তার উকিল মোক্তার
পুলিস দারোগা ছাত্র অধ্যাপক সব
কাব্যের ব্যাপারে নীরব!
স্মাগলার আলোচক সম্পাদক তরুণীর দল
কবিতা বোঝে না কোনো সঙ
অভিনেত্রী নটী নারী নাটের মহল
কার মনে কাতোটুকু রঙ?
ও পাড়ার সুন্দরী রোজেনা
সারা অঙ্গে ঢেউ তার, তবু মেয়ে
কবিতা বোঝে না!
কবিতা বোঝে না আর বাংলার বাঘ
কুকুর বিড়াল কালো ছাগ,
খরগোস গিরগিটি চতুর বানর
চক্রদার যত অজগর!
কবিতা বোঝে না এই বাঙলার বনের হরিণী
জঙ্গলের পশু-পাশবিনী।
শকুনী গৃধিনী কাক শালিক চড়ুই
ঘরে ঘরে ছুঁচো আর উই;
বাংলার আকাশের যতেক খেচর
কবিতা বোঝে না তারা। কবিতা বোঝে না অই
বঙ্গোপসাগরের কতেক হাঙর!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





