জীবন পাতার কোরোফিলের সবুজ
ক্ষয়ে ক্ষয়ে হয়ে যাবো হলদে পাণ্ডুর;
তারপর মাঘের হীমেল শীতে
বিশীর্ণ হাওয়ার ঢেউয়ে কেঁপে কেঁপে দুলে উঠে
টুপটাপ ঝরে যাবো ধূসর মাটিতে-
কিশোর হাতের ঘুড়ির মতোন ঘাই খেয়ে
উথাল পাথাল করে নিয়ে চারদিক-
এটাইতো স্বাভাবিক জীবনে এখন।
স্বাভাবিক জীবনেই একটা অস্বাভাবিক তুিম
তোমার অস্বাভাবিক আচরণগুলো
কতোটুকু ভয়ঙ্কর করে তোলে রাতদিন
জ্যামিতিক পরিমিতিতে সে হিসাবের সময় নয় এখন।
তোমার উর্বরা জমিন আমাকে দাও
ঝরা পাতায় জৈবিক সার হয়ে মিশে যাই তোমার নিভাঁজে।
স্রষ্টা সৃষ্টির যদিবা সুদক্ষ কৃষক হয়ে ফেরায় দু'চোখ-
খরা ও বন্যার শেষে শীতের মৌসুমে
প্রণয়ের গোলা ভরে তুলবোই একদিন।
28.11.92
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।







