প্রথম শুরু করেছিলাম ইয়াসিকা-এমএফ-2 ক্যামেরা দিয়ে। অটোফিক্সড সে ক্যামেরায় অ্যাডজাস্টের কোনো ব্যাপার ছিলো না। বর্তমানে ঘরে প্রফেশনাল ক্যামেরা আছে। মডেল নাইকন-এফএম 10, 52মিমি। কিন্তু আমার প্রফেশনাল দক্ষতা নেই। প্রফেশনাল ফোটোগ্রাফারদের কাছে যা শিখেছি- সেই জ্ঞান দিয়েই ছবি তুলি। এখন আউটডোরে ফোকাস, অ্যাপারচার, জুম, এএসও ঠিক করে এখন ছবি তুলতে পারি। সুবিধা হলো এই ক্যামেরাতে খুব ক্লোজ ছবিও আনতে পারি। যা আগে ইয়াসিকা এমএফ-2 দিয়ে পারতাম না। তবে বেশি সমস্যায় পড়ি নাইকন-এফএম 10 ক্যামেরায় যখন ফ্লাশলাইট দিয়ে ছবি তুলতে হয়। ভালো ফোটোগ্রাফাররা হয়তো আমার এ অসুবিধার দুঃখ বুঝবেন।
আমার ফটোব্লগ শুরু করার একটাই উদ্দেশ্য- নিজের তোলা কিছু এবং পরিবারের সদস্যদের কিছু ছবি অনলাইনে সংরক্ষণ করা। যাতে কম্পিউটারের হার্ডডিক্স ক্র্যাশ করলেও ছবিগুলো রক্ষা পায়। আজ প্রথম পর্বে আমার মেয়ের 7-10 দিন এবং 6 মাস বয়সের কিছু ছবি পোস্ট করলাম। উদ্দেশ্য একটাই- সংরক্ষণ। সবগুলো ছবিই আমার নিজের হাতে তোলা। কারো ভালো লাগা বা না লাগার চেয়েও বড়ো কথা হলো- ব্যক্তিগত ব্ল্লগে কিছু ছবি থাক না এখানে!
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০০৬ সকাল ৯:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




