পোড়া মাটি কয়লার ছাই দেহখানি
কী ক'রে পাবো তোমার ঠিকানা!?
বৈশাখীর হা-হুতাশ এমনি ছিলো যে তখন
এতোটুকুও সয়নি তর বসন্ত আগমনের।
পশ্চিমের দিক-ভাল থেকে উড়ে এলো ঝড়
ছিন্নভিন্ন ক'রে দিলে সাজানো সংসার-
ভাঙনের আস্তাকুঁড়ে খুঁজি সময়ের পান্ডুলিপি।
দেখো- দুঃখেরা দীঘল হয় স্বপ্নের সৈকতে!
নিয়ত এ আমি হাঁটি বালির মরিচীকায়
স্বপ্নেরা ঠিকানা আজ ঊষর মরুর ক্যাকটাস।
রক্তাক্ত হৃদয় তবু বেশুমার দিন গোণে
পথ ভুলে শুধু অবুঝ পাগলপারা হ'য়ে যায়!
01.09.2006
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০০৬ দুপুর ১:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


