somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দখল করা সেই সরকারি জমিতে আরসিসি পিলার তুলছে ইসলামী ব্যাংক হাসপাতাল, থানায় সওজ অভিযোগ করলেও নেয়া হয়নি ব্যবস্থা

২০ শে আগস্ট, ২০০৬ ভোর ৪:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজশাহীতে সড়ক ও জনপথ বিভাগের সেই জমিতে আরসিসি পিলারের নির্মাণ কাজ শুরু করেছে ইসলামী ব্যাংক হাসপাতাল কর্তৃপ। রাজশাহীর নওদাপাড়া এলাকায় সরকারের অধিগ্রহণ করা ওই জমি দখলের প্রতিবাদে ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপরে বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে গত সপ্তাহে স্থানীয় দুই ওয়ার্ড কমিশনারের নেতৃত্বে এলাকাবাসী সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলীকে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এরপর সড়ক ও জনপথ বিভাগ থেকে শামখদুম থানায় এ ব্যাপরে একটি লিখিত অভিযোগ করা হলেও নির্বিঘ্নে চলছে নির্মাণ কাজ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজশাহী-নওগাঁ সড়কটি প্রশস্ত করার জন্য 1962 সালের 26 ডিসেম্বর এক নির্দেশে নওদাপাড়া বর্তমান বিএডিসি গেটের বিপরীত এলাকায় 1.87 একরের 17 টি প্লট সরকারি নিয়মে অধিগ্রহণ করে সওজ। 1961-62 সালের মূল ভূমি হুকুম দখলের ফাইল অনুযায়ী অধিগ্রহনকৃত প্লটগুলোর মধ্যে 2063 ও 2064 নম্বর প্লট দু'টি পাশপাশি অবস্থিত। এই দু'টি প্লটের পরিমাণ .59 একর। অধিগ্রহণের আগে 2063 প্লট নম্বরের জমিটির প্রকৃত মালিক ছিলেন জীবনকৃষ্ণ মণ্ডলের পুত্র কালিপদ মণ্ডল এবং 2064 প্লট নম্বরের জমিটির মালিক ছিলেন পূর্ণ চন্দ্র মণ্ডলের পুত্র অধীর কুমার মণ্ডল। 2003-2004 শিাবর্ষ থেকে যাত্রা শুরু করা রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজ হাসপাতালের মূল ক্যাম্পাস নির্মাণের জন্য কর্তৃপ নওদাপাড়া বিএডিসি গেটের সামনে সওজ'র জমির পাশে 6 একর জমি কেনে। 2003 সাল থেকেই তারা নিজেদের জমি ঘিরে নিতে শুরু করে। পরের বছর এসে তারা সড়ক ও জনপথ বিভাগের অধিগ্রহণকৃত 2063 ও 2064 নম্বর প্লট দু'টিও ঘিরে নেয়। এরপর তারা শুরু করে ভবনের নির্মাণ কাজ। স্থানীয় এলাকাবাসী সেই সময় কয়েকবার বাধা দিলেও তাদের বাধা না মেনেই চলে ওই দখল প্রক্রিয়া। বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের কাছে অভিযোগ করা হলে তিনি সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলীকে বিষয়টি খতিয়ে দেখার জন্য বলেন। বিষয়টির সত্যতা মেলায় সওজ কর্তৃপ ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপকে ওই দু'টো প্লট দখল না করতে কয়েক দফা মৌখিক নির্দেশ দেয়। কিন্তু তা না মেনে হাসপাতাল কর্তৃপ দু'টি সরকারি প্লটেই মাটি ভরাটের কাজ শুরু করে। এ ব্যাপারে এ বছরের 5 মার্চ সমকালে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হবার পর তড়িঘড়ি করে ওই জমিতে আরসিসি পিলার দিয়ে স্থাপনা নির্মাণের কাজ শুরু করে ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপ।
এদিকে বিষয়টি নিয়ে সমকালে সংবাদ প্রকাশিত হবার পর দখল প্রক্রিয়ার বিরুদ্ধে এলাকাবাসী একাধিকবার সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে দেখা করেও কোনো ফল হয়নি। 26 মার্চ রাজশাহী সিটি করপোরেশনের 17 নম্বর ওয়ার্ড কমিশনার শাহাদত হোসেন শাহু ও ওই এলাকার সংরতি মহিলা কমিশনার আঞ্জু আহমেদসহ শতাধিক এলাকাবাসী নির্বাহী প্রকৌশলী বরাবর একটি লিখিত অভিযোগ দেন। পরদিন 27 মার্চ রাজশাহী সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী সুরুজ মিয়া স্বারিত এক লিখিত অভিযোগে শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে ওই স্থাপনা নির্মাণ বন্ধের ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়। তবে সড়ক ও জনপথের এই অভিযোগের পরেও নির্মাণ কাজ চলছে বহাল তবিয়তে। #

প্রতিবেদনটি এ বছরের 2 এপ্রিল সমকালের লোকালয় পাতায় প্রকাশিত হয় ছবিসহ। এই প্রতিবেদনটিরও প্রতিবাদ দেয়নি ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ।

শেষ কথা : প্রশাসন এখনো কোনো ব্যবস্থা নিতে পারেনি। দখল করা জমিতেই দিব্যি ভবন নির্মাণ করে কাজকাম শুরু করা হয়েছে। নামজারির মামলাটিও খারিজ হয়নি। বাহ, ইসলামের কী দুর্দান্ত নমুনা!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানবজমিন, পার্থিব, চক্র: শীর্ষেন্দুকে যেমন পড়লাম

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৫ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৯



শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখা শুরু করেন সাধারণত খুব অদ্ভুতভাবে।

যেমন তিনি চক্র উপন্যাস শুরু করেছেন একটি সাপের দৃষ্টিকোণ থেকে। হঠাৎ পড়ে বোঝা যায় না তিনি কার কথা বলছেন, কী বলছেন। সাপ চলতে... ...বাকিটুকু পড়ুন

নতুন মসজিদের কাজ শুরু করলাম

লিখেছেন প্রামানিক, ২৫ শে জুন, ২০২৬ বিকাল ৩:৪৬


শহীদুল ইসলাম প্রামানিক

আলহামদুলিল্লাহ্, নতুন মসজিদের কাজ আজ থেকে শুরু হলো। আজ সকাল দশটায় গ্রামের কয়েকজন ধর্মপ্রাণ উদ‍্যোগী মানুষ নিজ উদ‍্যোগেই মাটি কেটে দিয়েছে।

আজ থেকে প্রায় কুড়ি বছর পূর্বে আমার... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯২

লিখেছেন রাজীব নুর, ২৫ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০০



প্রিয় কন্যা আমার-
ফাজ্জা তোমার স্কুল বন্ধ। তুমি তোমার নানা বাড়ি গেছো। এবার অনেকদিন থাকবে নানা বাড়ি। নার্সারি থেকে কেজি ওয়ানে উঠলে। বেতন বেড়েছে। খরচ বেড়েছে। আমি নিশ্চিত... ...বাকিটুকু পড়ুন

হাসাহাসি থেকে সাফল্যের ইতিহাস: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে জুন, ২০২৬ রাত ৯:৫২



এক সময় অনেক সমালোচনার মুখে ছিল বাংলাদেশ স্যাটেলাইট-১ (সাবেক বঙ্গবন্ধু স্যাটেলাইট-১)। তখন অনেকেই বলেছিল, এত টাকা খরচ করে এসব করে কোনো লাভ হবে না। কিন্তু আজ ধীরে ধীরে সেই... ...বাকিটুকু পড়ুন

নিউইয়র্কের ডায়েরী: ওয়েস্ট ভার্জিনিয়া থেকে লং-আইল্যান্ড

লিখেছেন কাছের-মানুষ, ২৬ শে জুন, ২০২৬ ভোর ৫:৫৪

আমাদের সামার ভেকেশন চলছে এখন। প্রায় তিন মাসের ছুটি। এই ছুটিতে বসে না থেকে নিউইয়র্কের একটি ন্যাশনাল ল্যাবে জয়েন করলাম ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবে! গবেষণা করে যে পৃথিবীকে উদ্ধার করব, এজন্য... ...বাকিটুকু পড়ুন

×