somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেখা-অদেখা ছবি (পর্ব - ৭)

০২ রা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ইউরোপের অনেক দেশেই সীমানারেখা বাড়িঘরের ভিতর দিয়ে চলে গেছে। যেমন নিচের ছবিতে যেই বিল্ডিংটি দেখছেন সেটির নাম হচ্ছে Eurode Business Centre. জার্মানি এবং নেদারল্যান্ডের সীমানা রেখা এই বিল্ডিঙয়ের ভিতর দিয়ে অতিক্রম করেছে। বিল্ডিঙটি তাই jointly operated Dutch-German police station হিসাবে ব্যবহৃত হচ্ছে।


এটি পৃথিবীর সব থেকে ছোট আন্তঃসীমান্ত ব্রীজ। কাঠের ব্রীজের একপাশে স্পেন, আরেকপাশে পর্তুগাল।


গুহারটির নাম ‘বাঁশির গুহা’। প্রায় ১,২০০ বছর আগে প্রাকৃতিকভাবে জন্ম নেয় চীনের এই গুহাটি। এটি সব সময়ই ভরে থাকে নানা রকম আলোয়। এ এক অদ্ভুত ঘটনা বৈকি! এ আলোর উৎস আসলে ভেতরে জমে থাকা চুনাপাথরের স্তর। এই বিচিত্র আলোর গুহার রূপে মানুষের মুগ্ধ হওয়ার শুরু সেই ৭৯২ সালে। তখন চীনে চলছে থাং রাজত্ব। এখনও কেবল চীনবাসীই নয়, এর রূপে মুগ্ধ হয়ে আছে সমগ্র বিশ্ববাসী। কিন্তু প্রশ্ন হল, এর নাম আলোর গুহা না হয়ে কেন বাঁশির গুহা হল? খুব সোজা, কেবল আলোই না, এই গুহাটির আছে আরও একটা বিশেষ গুণ। এর ভেতরে জন্মে এক ধরনের নলখাগড়া। সেই নলখাগড়া দিয়ে ভীষণ সুন্দর আর মিষ্টি সুরের বাঁশি বানানো যায়। আর সে জন্যই এই ২৪০ মিটার দৈর্ঘ্যরে গুহাটির নাম হয়ে গেছে বাঁশির গুহা।


এটি চীনের একটি মুরগির প্রজাতি। মুরগিটি দেখতে সাদা হলেও এর মাংস কালো রঙের। চীনে এই মুরগিগুলো ব্যবহার করা হয় মুখরোচক খাবার হিসেবে। এছাড়া এই মুরগিগুলো ডিমও দেয় প্রচুর। চীনে এই মুরগি ‘wu gu ji’ নামেও পরিচিত। এর অর্থ হচ্ছে মুরগির হাড় কালো।


বিশ্বের ভয়ংকর রোডগুলোর মধ্যে একটি হচ্ছে দ্যা সাইবেরিয়ান রোড। স্থানীয় পর্যায়ে এই রোডটিকে , 'হাইওয়ে ফ্রম হেল' বলা হয়ে থাকে। এই রোডটি মূলত সাইবেরিয়ান একটি শহর Yakutsk এর সাথে রাশিয়ার যোগাযোগের একটি মাত্র রাস্তা। এই প্রসংগে বলা যেতে পারে, Yakutsk পৃথিবীর অন্যতম ঠান্ডা শহর। শীতকালে এখানের গড় তাপমাত্রা -৪৫ ডিগ্রী সেন্টিগ্রেড। এই রাস্তাটির পাশেই আছে, লেনা নদী। এই লেনা নদীর নাম অনুসারে এই হাইওয়ের অফিসিয়াল নাম হচ্ছে লেনা হাইওয়ে। বছরের বেশিরভাগ সময় নদীর উপর বরফের কঠিন আস্তরন থাকে। অনেক গাড়ী তখন ঝুঁকি নিয়ে নদীর উপর দিয়েই যাতায়াত করে। কিন্তু যখন গরমের সময় আসতে থাকে তখন শুরু হয় বিপদ। তখন পুরো পথটি ২/৩ ফুট গভীর কাদার নিচে চলে যায়। হাজার হাজার গাড়ি আটকা পড়ে। অনেক সময় গাড়ি আটকা পড়ে গেলে, খাবার, পানি এবং তেল ইত্যাদি শেষ হয়ে যায়। অনেক মানুষ মারা যায়। এইখানে উদ্ধার কার্য অনেক কঠিন একটি ব্যাপার। অনেক সময় ৫ দিন /৭ দিন লেগে যায় এই পথটি পার হতে।

** এ ধরনের আরও হাজার হাজার ছবির সংগ্রহ রয়েছে এই লিংকে


০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানবতা, সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জাতীয় কবি নজরুলের চিরন্তন আহ্বান

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:০৪

বাংলা সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে কাজী নজরুল ইসলাম এমন এক বিরল ব্যক্তিত্ব, যিনি একই সঙ্গে কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগীতজ্ঞ, দার্শনিক ও সমাজসংস্কারক। তাঁকে শুধু “বিদ্রোহী কবি” বললে তাঁর পরিচয় সম্পূর্ণ হয় না;... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×