somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশ প্রেম? না ভোটের রাজনীতি?

২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গোলাম আযম কেবল একটি নাম নয়। গোলাম আযম ছিল একাত্তরের এক মুর্তিমান আতঙ্কের নাম। তার হাত ধরেই পাকিস্তানিরা এদেশের নিরস্ত্র সাধারণ মানুষের উপর ঝাপিয়ে পড়েছিল। এদেশে গনহত্যা চালিয়েছিল, মা বোনের ইজ্জত কেড়ে নিয়েছিল। সেই নরপশুর নাম গোলাম আযম।

শুধু তাই নয়, স্বাধীনতার পর যখন একটি নব্য স্বাধীন দেশের প্রয়োজন ছিল আন্তর্জাতিক স্বীকৃতি- সহযোগিতা তখন এই গোলাম আযমই বৃটেন, সৌদী আরব সহ বিভিন্ন আরব রাষ্ট্র চষে বেড়িয়েছে কেউ যেন নব্য দেশটিকে স্বীকৃতি না দেয়। যুদ্ধ বিদ্ধস্ত দেশে সাহায্য না পাঠায়।

এই নরপশুর হাত ধরেই পাকিস্তান- আমেরিকার সহযোগিতায় এদেশেরই কিছু কুলাঙ্গারদের দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব পরিবারে হত্যা করে। এর পর জিয়াউর রহমানের সহযোগিতায় ১৯৭৮ সালে দেশে এসে স্বাধীন বাংলাদেশকে পাকিস্তান বানানোর ষঢ়যন্ত্রে লিপ্ত হয়। কে জানে শেষ পর্যন্ত হয়তো জিয়াউর রহমানও বেকে বসেছিল তাই তাকেও সেদিন প্রাণ দিতে হয়েছিল।

সারা জীবন গোলাম আযম অখন্ড পাকিস্তান গড়ার স্বপ্ন দেখে গেছেন এবং মৃত্যুর আগ পর্যন্ত দেখেছেন। তার কৃত কর্মের জন্য মৃত্যুর আগে একবারও জাতির কাছে ক্ষমা চাওয়াতো দুরের কথা, আল্লাহপাকের কাছেও হয়তো সামান্যটুকুও অনুশোচনা করে যান নাই।

দুঃখ হয় যখন এমন পাকিস্তান প্রেমী নরপশুকে এদেশেরই মাটিতে কবর দেয়ার কথা শুনি। দুঃখ হয় যখন শুনি এই নরপশুটির জানাজা পড়ানো হবে আমাদের দেশের জাতীয় মসজিদে। আরো বেশি দুঃখ হয় তখন, যখন এতকিছুর পরও আওয়ামীলীগ সকার নিশ্চুপ ভুমিকা পালন করে।

বঙ্গবন্ধুকে দেখিনাই, দেখেছি তার কন্যা শেখ হাছিনাকে। লক্ষ করেছি দেশের প্রতি তার গভির মমতা, দেশ প্রেম। হয়তো পিতার মতই। আবার আমার ধারণার সবটুকুই ভুল হতে পারে। হয়তো ভোটের রাজনীতি আর দেশপ্রেম কখনও একসাথে হয়না। হয়তো দেশের পবিত্র মাটিকে এই কলঙ্কের হাত থেকে রক্ষা করার চেয়েও, হয়তো জাতীয় মসজিদকে অপবিত্র হওয়ার হাত থেকে রক্ষা করার থেকেও ভোটের রাজনীতি একজন প্রধান মন্ত্রীর কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ!!
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ৩:৩২
৯টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গণজাগরণের ১৩ পেরিয়ে আজও অনিশ্চিত বাংলাদেশ ‼️ প্রজন্মের ভুল পথে চলা .....!

লিখেছেন ক্লোন রাফা, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৪৫


গণজাগরণ মঞ্চের শুরুটা খুবই অকল্পনীয় ছিল/ ব্লগারদের অতি ক্ষুদ্র একটি অংশ হঠাৎ করেই ডাক দিয়েছিলো। মহান মুক্তিযুদ্ধের শহীদদের বিচার সঠিকভাবে বাস্তবায়ন করা সংকটের কারণেই ছিলো এই জাগরণ।আমারও সৌভাগ্য... ...বাকিটুকু পড়ুন

জামাত কি আদতেই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে?

লিখেছেন এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯

স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।

বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

ভূমি-দেবতা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৪৩


জমিজমা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ে ভাইয়ে
মারামারি-কাটাকাটি-খুনোখুনি হয়;
শুধু কি তাই? নিজের বোনকে ঠকিয়ে
পৈতৃক সম্পত্তি নিজ নামে করে লয়।
অন্যদের জমির আইল কেটে নিয়ে
নিজেরটুকু প্রশস্ত সময় সময়;
অন্যদের বাড়ি কব্জা- তাদের হটিয়ে
সেখানে বানায় নিজেদের... ...বাকিটুকু পড়ুন

×