somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাগরতীরে শিশু আয়লান কুর্দি এখনো ঘুমোচ্ছে......

০৫ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



: তোমার নাম কি?
-আমার নাম আয়লান।
: তুমি কোন ক্লাসে পড়?
-আমি তো খুব ছোট তাই পড়ি না।
:তোমার বয়স কত?
-আম্মু বলত চার।
:নৌকা করে তুমি কোথায় যাচ্ছিলে?
-জানি না। সম্ভবত ভালো থাকতে! আব্বু তাই বলতো।
:তোমরা ভালো ছিলে না?
-না।
:কেন?
-জানি না!
: হমম... আসলে বড় বড় মানুষেরা তোমাদের কথা ভাবে না।
-বড় বড় মানুষ কারা?
: ও তুমি চিনবে না। এই ধরো সৌদি বাদশা আবদুল্লাহ বিন আব্দুল আজিজ এবং তাঁর রাজপুত্ররা... তুমিতো ছোট, বাদ দাও।

-না না আমি রাজপুত্র চিনি, আম্মুর কাছে গল্প শুনেছি।
: রুপকথার রাজপুত্র আর বাস্তবের রাজপুত্র এক না বাছা! তোমার আম্মু কোথায়?
-আমিও তো আম্মুর কোলেই বসে ছিলাম।
:তুমি এখন কোথায় জানো?
-না।
:তুমি এখন পানির নিচে, আচ্ছা তোমার কি খুব ঠান্ডা লাগছে?
-হ্যাঁ ,খুব।
:তুমি কি কিছু খাবে?
-না , পেট টা কেন যেন অনেক ফুঁলে আছে।
:তোমার পেটের ভেতর অনেক পানি। তুমি কি জানো, তুমি এখন পানির নিচে?
-না।
:তোমরা যে নৌকায় যেতে ছিলে সেটা ডুবে গেছে।
-কেন?
:ডুববেই তো। ঐ ছোট নৌকায় তো আর সাগর পাড়ি দেয়া যায় না।
-আমাদের নৌকা বড় হয় না কেন? অনেক বড়...
:পাগল হয়েছো! তুমি তো আর রাজপুত্তুর না যে তোমার জাহাজ থাকবে উড়োজাহাজ থাকবে, সোনার বাথরুম থাকবে!
-কেন এই বৈষম্য ?
:তাতো আমি জানি না!
-আমার কান্না পাচ্ছে?
:কাঁদো।
-আমার আব্বু আম্মু কোথায়?
:তারাও হয়ত পানির নিচে।
-তুমি কি আমার মাকে খুঁজে দিতে পারো ?
:না।
-আমি এখন কি করবো?
:জানি না।
-আমার তো নিশ্বাস বন্ধ হয়ে আসছে।
:বলো কি?
-আমার দম আটকে আসছে?
:সর্বনাশ!
-আমার বুক ফেটে যাচ্ছে।
:অ্যা !
-আমি তো মরে যাচ্ছি!
:জানি বন্ধু! তোমরা সৃস্টির সেরা জীব, মানুষ।সেই মানুষই তোমাদের বাঁচাতে পারে না, বাঁচাতে চায় না, যার যার স্বার্থে সে সে থাকে, সেখানে সামান্য একটা মাছ হয়ে আমি কি করতে পারি বলো?তার চেয়ে তোমাকে একটা গান শোনায়...
-কার গান?
:সে তুমি চিনবে না! তবে গানটা নাকি মানবতা আর স্বপ্নের কথা বলে...'Imagine there's no countries...
It isnt hard to do... Nothing to kill ore die for...'
-মানবতা কি? আমি আম্মুর কাছে যাবো। আমার ভীষণ ঘুম পাচ্ছে। ভীষণ ঘুম... ঘুম.... !

সাগরতীরে শিশু আয়লান কুর্দি ঘুমোচ্ছে। ঘুমোচ্ছে মুমূর্ষ মানবতা। দয়া করে কেউ বিরক্ত করবেন না। প্লিজ...




**সুমন্ত আসলামের বহুপুরাতন একটা লেখার অনুলিপি বলা যেতে পারে। তবে প্রেক্ষাপট ভিন্ন। একটু সংযোজন , বিয়োজন আর সংমিশ্রণ আছে। আমি সুমন্ত আসলামের 'বাউন্ডুলে' দ্বারা বিশেষ প্রভাবিত। একসময় আলপিনে বাউন্ডুলে পড়তাম আর লিখতাম । আমার সেই লেখা গুলো হারিয়ে গেছে।

আজ ফেসবুক মেমোরিতে লেখাটি হাজির হয়েছে ছবি সহ। শিশু আয়লানের কথা মনে হলো তাই পোষ্ট করলাম।
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:২৬
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×