অবশেষে পাখি দু’টি বাঁচল // এবিসি১০কে ধন্যবাদ
১৪ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমার বাসায় গত ১৩ মার্চ ইদুর ধরার জন্য দেয়া আঠায় আটকে পড়ে দু’টি চড়–ই পাখি। আমার পরিবারের লোকজন শুরুতে পাখি দু’টোকে আঠা থেকে খুলে শরিষার তেল মেখে দেয়। রাতে পাখি দু’টিকে পানি ও নরম খাবার দেয়া হয়। কিন্তু তারপরেও পাখি দু’টি ঝিমুতে থাকে। এবিসি১০ নামের একজন খুব ভালো দু’টি পরামর্শ দিলেন। তার পরামর্শ অনুসরন করে কাঁচ ধোয়ার পদার্থ দিয়ে গোসল করালাম। মনে হলো পাখি দু’টি গোসলের সাথে সাথে খুব আমোদিত হলো। বেশ নড়াচড়া করতে লাগলো। বেসিনে পানির নিচে ধরতেই পাখা ঝাপটাতে লাগলো। চালুনি দিয়ে ঢেকে রোদে দিলাম। এরপর চলে গেলাম কাজে। আমার দুই ছেলে, কাজের মেয়েটা আর স্ত্রী চারজন মিলে সাড়াদিন পাখি দু’টির দেখাশোনা করলো। বিকেলে চালুনি উঠে দেয়ার পর এরা বাড়ান্দায় অল্প অল্প উড়তে লাগলো। এ প্রান্ত থেকে ওই প্রান্তে গেলো। পরে একসময় উড়ে চলে গেলো পাশের বেদেনা গাছে। এরপর উড়তে উড়তে পেছনের কলোনীতে। জলাবদ্ধতার কারনে বেশিরভাগ কলোনী পরিত্যাক্ত। সেখানে পাখিদের মুক্তাঞ্চল তৈরী হয়েছে। ধন্যবাদ এবিসি১০ ভাইকে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুন