somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাচাল সমাচার

০৮ ই জুলাই, ২০১২ রাত ৯:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সম্প্রতি এ টি এন বাংলা চ্যানাল এর মাহফুজ সাহেব মন্তব্য করেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা "বাচাল"। মাহফুজ সাহেব এর এই বক্তব্যের ফলাফল হিসেবে নাকি ১০ টি পৃথক মামলা হয়েছে। সেই মামলা কোর্ট এ গিয়েছে এবং আজকের পত্রিকাতে দেখলাম মাহফুজ সাহেব বলেছেন যে তিনি নাকি আসলে বাচাল বলতে নিজেকে বুঝাতে চেয়েছিলেন।

ঘটনা যাই হোক। এখানে কিছু কথা না বললেই না।

১। বক্তব্যের সত্যতা আছে কিনা তা তর্ক সাপেক্ষ। কিন্তু মাহফুজ সাহেব যদি বলেও থাকেন তার জন্য মামলা হবে কেন? আমাদের বাক স্বাধীনতা বাংলাদেশ এর সংবিধান দ্বারা সুরক্ষিত একটি মৌলিক অধিকার। বাংলাদেশ সংবিধান এর আর্টকেল ৩৯ এ এই অধিকার দেয়া হয়েছে। কেন শেখ হাসিনার বাচালতার সমালচনা করা যাবে না?

পৃথিবীর সকল সভ্য দেশ এ রাস্ট্রপ্রধান এর সমালচনা হয়। সমালচনা করা এবং সহ্য করতে পারা গনতন্ত্রেরই একটি মুল বিষয়। আমেরিকা বা ইয়রোপ রাস্ট্রপ্রধানদের নিয়ে হেন ফাজলেমি নেই যা করা হয় না। কেউ যদি শেখ হাসিনা কে বাচাল বলতে না পারে তবে সে যানবে কেমনে?

আমরা কি একটি পুলিশি স্টেট এ বাস করি? নাকি গনতন্ত্রে বাস করি? এই প্রশ্ন কোর্ট এর কাছে।

২। ধরুন শেখ হাসিনা না হয়ে যদি অন্য কাউকে বাচাল বলা হত? ধরুন জনৈক গোল্লা মিয়া কে বাচাল বলা হল। গোল্লা মিয়া কি কেস করতে পারতেন? কোর্ট কি সেই কেস নিত? সেই কেস এর বিচাল কার্য কি ১ সপ্তাহের মধ্যে শুরু হত?

উত্তর আমরা সবাই জানি। হত না। শেখ হাসিনা, বা সাংসদ রা কেন সাধারন মানুষ এর চেয়ে বেশি সুজোগ সুবিধা ভোগ করবে। আমাদের সংবিধান তো তা বলে না। রাষ্ট্রের চোখে এবং রাষ্ট্রের আঈনের চোখে সকল মানুষ এর সমান অধিকার থাকার কথা। কোথায় সেই অধিকার? শেখ হাসিনার মান ইজ্জত কি আমার আপনার চেয়ে বেশি? কেন বেশি?

সাংসদরা কেন শুল্কমুক্ত গাড়ি কিনে? আমরা কেন পাই না? এটা কি অসাংবিধানিক নয়? আমাদের আওয়ামি লিগ এবং বি এন পি এর সাংসদরা কোন কিছু তে একমত হতে পারে না শুধু এই শুল্কমুক্ত গাড়ির ব্যাপার এ দলমত নির্বিশেষে সবাই একমত। তাদের লজ্জাও করে না।

শেখ হাসিনা কে বাচাল বলাতে সাধারন মানুষ নাকি সপ্রনদিত হয়ে মামলা করেছে। এই অসাংবিধানিক শুল্কমুক্ত গাড়ি সুবিধা নিয়ে কেন কেউ মামলা করে না। করলে কি কোর্ট কেস নিবে?

৩। সাংবাদিকরা নাকি দেশ এর আয়না। জীবন ধারনের ব্যাস্ততায় সাধারন মানুষ সরকার/ বিরোধীদল এর যেসব সিনা চুরি খেয়াল করতে পারে না, তা নিয়ে তিব্র সমালচনা করে জন সম্মুক্ষে এনে দেয়া সাংবাদিক দের দায়ীত্বের মধ্যে পরে। উপরোক্ত দুটি বিষয় নিয়ে কোন সাংবাদিক এর কলম চলতে কি কেউ এখন পর্যন্ত দেখেছেন? কোন সাংবাদিক কি প্রশ্ন করেছে যে বাক স্বাধিনতা কেন হরন করা হচ্ছে? কেউ কি জিজ্ঞাসা করেছে যে সাধারন মানুষ এর চেয়ে শেখ হাসিনা তথা সাংসদ দের মু্ল্য বেশি কেন?

না তারা তা করেনি, কারণ তারা একই দোষ এর দোষী। সাগর-রুনি ২ জন এর মৃত্যু তাদের কাছে যত বড়, প্রতি বছর রকেট, লঞ্চ ডুবে শত শত লোক মারা যায় তা তাদের কাছে তত বড় নয়। তাদের কাছে একজন সাংবাদিক এর জীবন এর মূল্য একজন সাধারন মানুষ এর জীবন এর মু্ল্যের চেয়ে অনেক বেশি।

শেখ হাসিনা নিজেকে "গনতন্ত্রের মানসকন্যা" বলে দাবি করে। কিন্তু সামান্য সমালচনা সহ্য করার ক্ষমতা তার নেই। ব্যাপারটা আমাদের জন্য দুর্ভাগ্য জনক। কেউ যদি ভেবে থাকেন যে উপরের কথা গুলি সুধু আওয়ামি লিগ এর জন্য প্রযোয্য তবে তিনি বোকার স্বর্গে বাস করছেন। বি এন পির সময় ও আমরা কিন্তু একি ধরনের কেস দেখেছি।

সাধারন মানুষ এর অধিকার সাধারন মানুষকেই নিশ্চিত করতে হেব। সেই দিন কবে আসবে?
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

আ-তে আনন্দবাজার, আ-তে আওয়ামী লীগ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫


ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি... ...বাকিটুকু পড়ুন

×