somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্বের ব্যয়বহুল রেস্টুরেন্ট (শেষ পর্ব)

১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রেস্টুরেন্টের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে টেবিল ভরা মুখরোচক নানা বাহারের খাবার। বিশ্বের ব্যয়বহুল রেস্টুরেন্টবিশ্বের ব্যয়বহুল রেস্টুরেন্ট (২য় পর্ব) এর পর আজ চলুন আরও কিছু রেস্টুরেন্টের সাথে পরিচিত হই।

# অ্যাটমোস্ফেয়ার (Atmosphere)
শুধু ব্যয়বহুল নয়, সবচেয়ে বেশি উচ্চতায় নির্মিত রেস্টুরেন্টগুলোর মধ্যে দুবাইয়ের অ্যাটমোস্ফেয়ার শীর্ষে। পৃথিবীর সর্বোচ্চ ভবন দুবাইয়ের বুর্জ আল খলিফার ১২২ তলায় অবস্থিত এটি। অঙ্কের হিসাবে ভূমি থেকে ৪৪২ মিটার উচ্চতায়। এর আগে সবচেয়ে বেশি উচ্চতায় ছিল কানাডার টরেন্টোতে অবস্থিত সিএন টাওয়ার এর ঘূর্ণায়মান রেস্টুরেন্ট। ৮২৮ মিটার উচ্চতার বুর্জ আল খলিফার মূল টাওয়ারের করপোরেট স্যুট লবি থেকে সরাসরি রেস্টুরেন্টে যাওয়ার জন্য নিজস্ব লিফট রয়েছে।


অ্যাটমোস্ফেয়ার


অ্যাটমোস্ফেয়ার
এর লাউন্ঙ্জে একসঙ্গে ২১০ জন লোক বসতে পারেন। এ ছাড়া রয়েছে রেস্টুরেন্ট থেকে আমিরাতের চমৎকার আকাশ দেখার অভাবনীয় সুযোগ। কেউ যদি খাওয়ার জন্য নির্দিষ্ট স্থান বুকিং দিতে চান, তাকে গুনতে হবে কমপক্ষে ৪২৮ মার্কিন ডলার। শুধু বৈকালিক চা পানের বিল আসবে প্রায় ১২০ ডলার। চারিদিক কাচের দেয়ালে ঘেরা রেস্টুরেন্টেটি এক হাজার ত্রিশ বর্গমিটার এলাকা জুড়ে অবস্থিত। বিশেষ করে ইউরোপের বিভিন্ন দেশের ভোজন রসিকরা দুবাইতে ছুটে আসেন তাদের রসনাবিলাস পুরা করতে। চেখে যান নিত্যনতুন বৈচিত্র‌্যপূর্ণ খাবারের স্বাদ। আর চুকিয়ে যান মোটা অঙ্কের বিল।

# এলবেট্রো সিয়ার্লা (ইতালি)
মূলত সী-ফুডের ওপর নির্ভর করে ১৯৭০ সালে তৈরি হয় এলবেট্রো সিয়ার্লা রেস্টুরেন্টটি। কয়েক দশক পেরিয়ে গেলেও ধরে রেখেছে এর আভিজাত্য। আর ব্যয়ের দিক দিয়ে পরিণত হয়েছে ইতালির অন্যতম রেস্টুরেন্টে। দেশটির ঐতিহ্য আর শিল্প সংস্কৃতি দিয়ে রেস্টুরেন্টের চারপাশ সুচারুভাবে ফুটিয়ে তোলা হয়েছে।


এলবেট্রো সিয়ার্লা


এলবেট্রো সিয়ার্লা
অন্যান্য রেস্টুরেন্টের মতো বিশাল পরিসরে খাবার পরিবেশন করা হয় না এখানে। মাত্র তিনটি আইটেম থেকে এখানে যেকোন একটি বেছে নিতে পারেন ভোজন রসিকরা। প্রথমটি শুধু ভেজিটেবল দিয়ে, দ্বিতীয়টি মাছ ও মাংসের আর তৃতীয়টি ভুট্টা ও গমের তৈরি। তবে প্রত্যেকটি খাবারই সী-ফুডের আধিক্য লক্ষ্য করা যায়। মেক্সিকান, জার্মানি ও কানাডিয়ানরা এই রেস্টুরেন্টের বেশিরভাগ গ্রাহক।

# এল অ্যাম্পেরো (স্পেন)
স্পেনের রাজধানী মাদ্রিদে অবস্থিত আকর্ষণীয় ও আভিজাত্যে ভরপুর এই রেস্টুরেন্টটি। বিশেষ করে স্যামন ফিশের জন্য বিখ্যাত এটি। বিশ্বের বিভিন্ন দেশের ভোজনরসিকরা স্যামন মাছের স্বাদ গ্রহণ করতে। পর্যটকদের কথা মাথায় রেখে এখানকার ওয়েটারদের বিভিন্ন ভাষায় প্রশিক্ষণ দেওয়া আছে। ফলে যে কোন ভাষাভাষীর গ্রাহকরা স্বাচ্ছন্দে খাবার গ্রহণ করতে পারেন।


এল অ্যাম্পেরো


এল অ্যাম্পেরো
এ ছাড়া স্প্যানিশ ঐতিহ্য ও রীতির সমন্বয়ে রয়েছে বেশ কিছু মজাদার ও আকর্ষণীয় খাবার। তবে সবাইকে ছাপিয়ে গেছে স্যামন ফিশ। একেকটি মাছের দাম রাখা হয় ১৮০ ডলার। প্রজাতি ও আকারভেদে এর মূল্য ৪০০ ডলার পর্যন্ত উঠতে পারে। ইতালি, রাশিয়া ও রুমানিয়ার ভোজনরসিকরা এখানে ছুটে যান রসনা পূজা করতে। আর গুনে যান মোটা অঙ্কের টাকা। চাহিদার কথা বিবেচনা করে স্পেনের বিভিন্ন শহরে এর শাখা খোলার দাবি জানিয়েছে গ্রাহকরা।
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ম্যাজিস্ট্রেট

লিখেছেন রাজীব নুর, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:০০



আমাদের এলাকায় নতুন একটা ওষুধের দোকান হয়েছে।
অনেক বড় দোকান। মডেল ফার্মেসী। ওষুধ ছাড়াও কনজ্যুমার আইটেম সব পাওয়া যায়। আমি খুশি এক দোকানেই সব পাওয়া যায়। আমাদের এলাকায়... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

আজকে জুলাইযোদ্ধাদের উপর পুলিশের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।

লিখেছেন তানভির জুমার, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:১৪

জুলাই যারা ঘটিয়েছে, তাদের উপর পুলিশের কী পরিমাণে ক্ষোভ, এটা ইলেকশনে যাস্ট বিএনপি জেতার পরই টের পাবেন।
আমি বলছি না, বিএনপির ক্ষোভ আছে।
বিএনপি দল হিসেবে অকৃতজ্ঞ হতে পারে, কিন্তু জুলাইয়ের উপর... ...বাকিটুকু পড়ুন

পাশা : বাংলাদেশের নতুন জাতীয় খেলা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩৯


"ও শ্যামরে, তোমার সনে একেলা পাইয়াছি রে শ্যাম, এই নিঠুর বনে। আজ পাশা খেলব রে শ্যাম।" প্রয়াত হুমায়ূন ফরীদির কণ্ঠে ছবিতে যখন এই গান শুনেছিলাম ,তখন কেউ ভাবেনি যে... ...বাকিটুকু পড়ুন

×