শুনেছি বাংলাদেশের ৮৫% লোক দারিদ্রসীমার নীচে বাস করে। তার মানে ৮৫% মা দারিদ্রসীমার নীচে বাস করেন। এদের পক্ষে breast feeding এর বিকল্প নেই। কৌটার দুধ কিনে খাওয়ানোর সামর্থই এদের নেই। তার মানে দাড়াচ্ছে শারীরিক অক্ষমতার কারণ ছাড়া ৮৫% শিশু মায়ের দুধ খেয়ে থাকে।
এবার আসা যাক বাকী ১৫% এর ব্যাপারে। এরা উচ্চবিত্তের। এবং প্রায় সবাই breast feeding, colostrums ইত্যাদির ব্যাপারে খুব ভালোভাবেই জানেন। এদেরও অনেকেই সহজাত মাতৃত্বের কারণে breast feeding করান।
বাকী থাকলো অতি উচ্চবিত্তের কিছু তরুণীর কথা। এরা fashion, figure, carrier বা যে কোন কারণেই হোকনা কেন breast feeding এ অনাগ্রহী। তার মানে এই নয় যে এরা breast feeding এর ব্যাপারে জানেননা। বরং যারা এসমস্ত ব্যাপারে কথা বলেন তাদেরও অনেককেই কানে ধরে জ্ঞান দেয়ার যোগ্যতা রাখেন।
সুতরাং এ ক’জন অতি উচ্চবিত্তের বিদেশে উচ্চশিক্ষিত তরুণীর জন্য এত জনসভা, সেমিনার, সিম্পোজিয়াম, প্ল্যাকার্ড, ব্যানার, ফেষ্টুন এসবের প্রয়োজন কি। এতে করে কিছু অপদার্থের সাজুগুজু করে কাজের show দেয়াই সার, আর কিছুই হয়না। বরং এ অর্থ দরিদ্র মায়েদের জন্য পুষ্টিকর খাবারের ব্যবস্থায় ব্যয় হলে ভালো হত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


