somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রোকসানা লেইস
স্রোতের অজানা টানে সমুদ্র বালিয়াড়ি বেয়ে বোহেমিয়ান- গৃহকোন, জীবন যাপন ফেলে চলে যায়। তুমি দুহাত বাড়িয়ে আলিঙ্গনে বাঁধতে চাও জোছনা গলে হারিয়ে যায় সুখ । আছড়ে পরা ঘূর্ণিজল মনে বাজায় অচেনা সবুজ দিগন্ত ..

ভেজাল সয়লাব বাংলাদেশ

০১ লা জুন, ২০১৯ রাত ১২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগে শুনতাম জিঞ্জিরা মেড" নকল পণ্য তৈরি হতো সেখানে। সব ধরনের সামগ্রী জিঞ্জিরায় তৈরি হতো। এখন সারা বাংলাদেশের সব পণ্যই জিঞ্জিরা মেড হয়ে গেছে। কি খাবে কি মাখবে সব কিছুতেই নকল। টাকা দিয়ে বাঘের দুধ কিনতে পাওয়া যায় কিন্তু বাংলাদেশে টাকা দিয়েও আসল কিছু কেনার অবস্থা নাই।
প্রাকৃতিক ভাবে বেড়ে উঠা মাছ, মুরগী, গরু, ছাগল; নানা রকম ক্যামিকেল মাখিয়ে, খাইয়ে নষ্ট করা হচ্ছে স্বাভাবিকতা প্রয়োগ করা হচ্ছে বিষ মানুষের ভোগের আগে। সবজী, ফল গাছে ধরে, নিজের মতন প্রাকৃতিক ভাবে। ভালো এই খাদ্যকে সতেজ রাখার আশায় তাড়াতাড়ি পাকানোর জন্য ক্যামিকেল বিষ মাখিয়ে বিষাক্ত করে তুলছে ব্যবসায়িগন মানুষের মুখে তোলার আগে। টাকা দিয়ে কিনে মানুষ খাচ্ছে বিষ। যা শারীরিক ভাবে ক্ষতি করছে বিশাল মানব গোষ্টির।
যারা এই বিষ মিশায় ভোগ্য পণ্যে তাদের মধ্যে কি নিজেদের জন্য কোন চিন্তা নাই। নাকি এরা একেবারেই অজ্ঞ সব বিষয়ে। অজ্ঞ মানুষদের মনেও স্বাভাবিক ভাবে প্রশ্ন আসা উচিৎ ভোগ্য পন্যর সাথে কিছু মিশালে তা ক্ষতিকর। তা খাওয়া উচিৎ নয়। নাকি সব চিন্তাধারা ভোতা হয়ে গেছে মানুষের। নৈতিকতা নেই। বিবেক মরে গেছে। সাধারন জ্ঞানও কবরে ঢুকে গেছে!
হঠাৎ হঠাৎ এখানে সেখানে মরা মুরগি, গরু, ছাগল, বাসী পচা, ভেজাল পণ্য ধরা হচ্ছে। এভাবে এসব বন্ধ করা যাবে না। সাময়িক দুচারটা ব্যবসা প্রতিষ্ঠান হয় তো বন্ধ হচ্ছে কিন্তু মূল অনৈতিক চর্চা চলছেই। পুরো সিস্টেম বন্ধ করার জন্য আরো কার্যকরি ভাবে বন্ধ করতে হবে এইসব বিষ মিশানোর মূল উৎসগুলো। বাজারে প্রতিদিন কিছু পরীক্ষক থাকা দরকার যারা এইসব পণ্য স্বাস্থ্য বিধির জন্য দোকানে রাখতে দিবেন না।
সবচেয়ে বড় কথা মানুষকে সচেতন করতে হবে। অনেকে না জেনেই হয় তো এই প্রক্রিয়াগুলো পণ্য সংরক্ষণের জন্য ব্যবহার করে।
যদি প্রতিটি মানুষ জানে খাবারে ক্যামিকেল ব্যবহার মানুষের শরীরের কতটা ক্ষতিকর তা হলে যাদের দিয়ে মিশানো হয় তারাও প্রতিবাদ করতে পারে। তারাও আইন প্রয়োগকারীকে জানাতে পারে, যে কোন প্রতিষ্ঠান এইসব নকল জিনিস মিশিয়ে খাবার বৃদ্ধি করছে, স্বাভাবিক গুন নষ্ট করছে।
পরিচ্ছন্নতা এবং স্বাস্থ সম্মত খাবার খাওয়ার জন্য যদি ভোক্তা হোটেল গুলোতে নিজেরাই জানতে চান, বাসী বা পুরানো, মেয়াদ উত্তির্ণ খাবার কিনা। পরিহার করেন দোকানের খাবার। এক সময় নিজেদের প্রয়োজনে, সতেজ পরিচ্ছন্ন পরিবেশ তৈরি করবে দোকান মালিকরাই। সচেতনতা ছাড়া এ থেকে নিস্তার পাওয়ার উপায় নেই।
এ সময়ে ভেজাল ছাড়া পণ্যের ব্যবসা কেউ শুরু করলে ভালো ব্যবসা করতে পারবেন। মানুষ অনেকে বাধ্য হয়ে ভেজাল পণ্য কিনেন। কিন্তু যদি ভেজাল ছাড়া পণ্যের সন্ধান পান, তবে সবাই সেই পণ্য কিনার চেষ্টা করবে মনে করি।
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১৯ রাত ১২:৫৫
৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রবাদ প্রবচন ও আলী ভাইয়া, জী এস ভাইয়া, খায়রুলভাইয়া ও সত্যপথিকভাইয়াদের পোস্ট..... এই আমি অপ্সরা

লিখেছেন অপ্‌সরা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২২


এই অপ্সরা শুধু একটা নিকই না। জীবনের একটা অংশের নাম। জীবনটা শুরু হয়েছিলো যবে থেকে তার পর ৫/৬ বছর থেকেই জীবনের নানা ক্ষনের নানা মানের উদ্দেশ্য বিধেয় ও... ...বাকিটুকু পড়ুন

মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় স্বার্থপর হয়ে গেছে! আগেই কি ভালো ছিলাম?

লিখেছেন শেহজাদ আমান, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৬



মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??

দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

×