somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অছাত্র দিয়ে পরিচালিত হচ্ছে রাজশাহীর ছাত্রলীগ(পর্ব-২)

০৯ ই মে, ২০০৯ রাত ১১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


রাজশাহী মহানগরী শাখা

অত্যান্ত বৈরী পরিবেশে ২০০৩ সালের ২৯ জুলাই এই শাখার সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়। আব্দুল মমিনকে সভাপতি এবং জেডু সরকারকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট্য তালিকা তৈরী করে প্রাথমিক কমিটি গঠন করা হয়। কমিটিতে ত্যাগী কর্মীরা স্থান পায়নি বিধায় কেন্দ্রীয় কমিটি আট মাস পর আবারো পূর্বের তালিকা বহাল রেখে ১৩১ সদস্য বিশিষ্ট্য নতুন তালিকা করে চুড়ান্ত কমিটি গঠন করে। ১৩১ সদস্য বিশিষ্ট্য কমিটিতে বর্তমানে কয়জন ছাত্র রয়েছে কমিটির কোন নেতাই তা হলফ করে বলতে পারে না। জানা গেছে, এই কমিটির সদস্যদের অধিকাংশদেরই ছাত্রত্ব শেষ হয়ে গেছে অনেক আগে। অনেকে পড়াশোনা শেষ করে চাকরি-ব্যবসায় আত্মনিয়োগ করেছে, অনেকে আবার বিয়ে-সাদী করে রীতিমত ঘর সংসার করছে। কিন্তু নির্বাচনের পর এইসব নেতারা নিজেদেরকে বর্তমান কমিটির সদস্য দাবি করে কমিটির নাম ভাঙ্গিয়ে চলছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কমিটি গঠন করে দেয়ার নাম করে তৃণমুল কর্মীদের কাছ থেকে বড় অঙ্কের টাকা আদায় করছে। টেন্ডারবাজীতেও থেমে নেই তারা। পাঁচ বছর ধরে কাউন্সিল না হওয়ায় দলের ভিতরে গ্রপিংয়ের বিষয়টিও স্পষ্ট হয়ে উঠছে। কমিটিতে শফিক নামের এক মধ্য সারির নেতা কর্মীদের নিয়ে সংগঠিত হচ্ছে। কিন্তু সভাপতি ও সাধারণ সম্পাদক এক গ্র“প হওয়ায় এবং রাজশাহীর মেয়র খায়রুজ্জামান লিটন এই গ্র“পকে আশ্রয়-প্রশ্রয় দেয়ায় অন্য গ্র“পগুলো তেমন সক্রিয় হয়ে উঠতে পারছে না। সভাপতি মমিন এবং সাধারণ সম্পাদক জেডু রাজশাহী কলেজের ১৯৯৬-৯৭ শিক্ষা বর্ষের ছাত্র। তাদের দুজনরই মাস্টার্সের সময়সীমা শেষ হয়ে গেছে প্রায় চার বছর আগে। মেয়রের একান্ত অনুগত হওয়ায় তাদের ছাত্রত্ব নিয়ে প্রশ্ন তুলতেও সাহস পায় না কেউ। একারণেই দলের ভিতর এক ধরণের চাপা ক্ষোভ বিরাজ করছে। যে কোন সময় বড় ধরণের কর্মী বিষ্ফোরণ ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিজ দলের বাইরে অন্য বাম সংগঠনগুলোর মধ্যেও এ ধরণের অসন্তোষ বিদ্যামান। যেমন ওর্য়াকাস পার্টির পুলিট ব্যুরো সদস্য ফজলে হোসেন বাদশা এবং মেয়র লিটনের সাথে বহু আগে থেকেই এক প্রকার অঘোষিত দ্বন্দ্ব রয়ে গেছে। এ কারণেই মেয়র লিটন ওয়ার্কাস পার্টির ছাত্র সংগঠন ছাত্রমৈত্রীর উত্থানে বিশ্বাসী নয়। অপরদিকে ছাত্রমৈত্রীও বাদশাকে সাংসদ হিসেবে পেয়ে এবং ময়দানকে অনুকুল বিবেচনা করে ছাত্রলীগকে মোকাবেলা করার প্রস্তুতি নিচ্ছে।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×