বর্তমান সময়ের অন্যতম আলোচিত বিষয় যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে হঠাৎ করেই কেন জানি একটা ছন্দপতন লক্ষ্য করা যাচ্ছে। গত ২৮ এপ্রিল আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, যুদ্ধাপরাধের বিচারের প্রাথমিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে আরো কিছুটা বিলম্ব হবে। ট্রাইব্যুনাল গঠন, প্রসিকিউটর নিয়োগ, ইনভেস্টিগেটিং এজেন্সি নিয়োগ ইত্যাদি কাজ এ বছরের ১৬ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে বলে তিনি আশা করেন। এর আগে তিনিই বলেছিলেন, আগামী ডিসেম্বর মাসের আগেই এই বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে। আইনমন্ত্রী বলেন, বিচার প্রক্রিয়ায় যাতে ভুল-ভ্রান্তি না হয়, বিচারটি যাতে আন্তর্জাতিক মানের হয় এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হয়, সেই বিষয়গুলো সরকার নিশ্চিত করতে চায়। তাড়াহুড়া করলে বিচারে ভুল-ভ্রান্তি হবে বলে তিনি মনে করেন (সমকাল, নয়া দিগন্ত, প্রথম আলো, ২৯.০৪.২০০৯)। অপর দিকে স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুন বলেন, যুদ্ধাপরাধিদের বিচার কবে হবে তা বলা মুশকিল (আমার দেশ, ২৭.০৪.২০০৯)। ২ মে স্বরাষ্ট্র মন্ত্রী আবারও বলেন, যুদ্ধাপরাধীদের বিচার কাজ যতটা সহজ মনে করা হয়, ততটা সহজ নয় (আরটিএনএন ০২.০৫.২০০৯)। ক্ষমতা গ্রহণের পর থেকেই সরকার বলছেন, তাড়া যুদ্ধাপরাধীদের বিচার কাজটি দ্রত শুরু করতে চান। আবার কখনও কখনও আইনমন্ত্রী, আইন প্রতিমন্ত্রী, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী সহ সরকারের অনেক মন্ত্রী বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার কাজটি অনেক কঠিন, জটিল। সহজসাধ্য নয়। সরকারের সাম্প্রতিক কথা বার্তা, বক্তব্যে মনে হচ্ছে তারা বিষয়টি নিয়ে আরও হোম ওয়ার্ক করতে চান বা এটা থেকে সরে আসতে চান।
যুদ্ধাপরাধীদের বিচার : সরকারের পদক্ষেপ বিভ্রান্তিকর
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।