somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসসালাতু খায়রুম মিনান নাউম !

২৬ শে মার্চ, ২০২৩ সকাল ১১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি নেট।

মকবুল বাসার ছাদে উঠে একটু হাঁটাহাঁটি করছে আর ফজর নামাজের আজানের জন্য অপেক্ষা করছে। একটু আগে সেহরি শেষ করেছে।নিমের ডাল দিয়া দাঁত মিসওয়াক করছে। এই নিমের ডালটি বায়তুল মোকাররম এর সামনে থেকে কদিন আগে মাত্র কিনেছে। স্বভাব বশত মকবুল ফেসবুকে ঢু মারছে স্ক্রল করেই যাচ্ছে জরুরি তেমন কিছুই নজরে পড়ছে না। হঠাৎ চোখে পড়ল বন্ধু ইকবাল ২৬ এ মার্চ উপলক্ষে বিশাল এক স্ট্যাটাস দিয়ে ফেসবুক এর অন্তর গরম কইরা দিছে। শেষে আবার জয় বাংলা, জয় বংগবন্ধু লিখে দিছে।

মকবুল ভাবে আসলে জীবন বড় অদ্ভুত। এই ইকবাল স্কুলে থাকতে কোনদিন সামনের বেঞ্চে বসতে পারে নাই। রোল নাম্বার যার ছিল পঞ্চাশের পিছনে। সে আজ এ এলাকার মাতবর কমিশনার। যার একটা সিগনেচার এখন বহু কিছু। মকবুলের কতবার ওর অফিসে যেয়ে বসে থাকতে হয়েছে। ফোনে ওকে পাওয়া যায় না। মকবুল যখন কলজের ফাস্ট ইয়ারে তখন এলাকায় একটা খুন হয় যার তিন নাম্বার আসামী ছিল ইকবাল। ইকবাল তখন বর্তমান ক্ষমতাসীন দলের হয়ে কাজ করতো। কেমনে জানি কোন যাদুর বলে ইকবাল মিডলইস্টে চলে যায় আইনের চোখ ফাঁকি দিয়ে যদিও জনশ্রুতি আছে খুনটার পিছনে সেন্টার নেতার হাত আছে উনিই ইকবালকে সাহায্য করেছে।

প্রায় আট বছর পর ইকবাল দেশে ফেরত আসে। ওর দল ক্ষমতায় আসার পর সেই বড় ভাই আরো বড় নেতা এখন। ইকবাল এখন আর আগের ইকবাল নেই। সারাক্ষণ মিটিং মিশিল শ্লোগান এসব নিয়ে ব্যস্ত। বিয়ে করেনি তবে এক সুন্দরী নারী মডেলের প্রেমে পড়েছে যাকে নিয়ে মাঝেমধ্যে দুবাই ট্যুরে যায়।ছবি ফেসবুকে শেয়ার করে।ইকবাল কমিশনার হওয়ার পর এলাকায় ইয়াবা সেবির সংখ্যা যেমন বেড়েছে তেমনি এর ডিলার। ফুটপাতে ও বেড়েছে হকার। এ থেকে ইকবাল মাসে আয় করে লাখ টাকা যার এক অংশ সেই বড় ভাই পায়, থানা পায় এমনকি আরও উপর লেবেলের নেতা পর্যন্ত পায়।

ইকবাল গত পাঁচ বছরে দুইটা ফ্লাট কিনেছে বনশ্রী এলাকায়। বর্তমানে ওখানে থাকে আর মাঝেমধ্যে পার্টি অফিসে দলবল চ্যালা চামুণ্ডা নিয়ে বসে থাকে। এর ওর কাজের দেন দরবার করে। এলাকার ছোট খাটো বিচার সালিশ করে বেড়ায়। রাস্তায় বের হলে মানুষ সালাম দিতে দিতে মুখে ফ্যানা তুলে ফেলে। মকবুল কে অফিসের পিয়ন সালাম দেয় তবে মুখটা বাঁকা করে।

কদিন আগে মকবুলের একটা জরুরি কাজে ইকবালের পার্টি অফিসে যেতে হয়েছে। মকবুলকে দেখে হাসতে হাসতে হাত মিলিয়ে ইকবাল বলল, " তা কি মনে কইরা এই গরীবের আস্তানায়? " মকবুল বলল, ছোট ভাই এর চারিত্রিক সনদে সই। ইকবাল শুনে হো হো করে হাসে। এই ব্যাপার তা কি খাবি?  এই বলে, এক ছোকরাকে অর্ডার দেয় যা তো দুইটা ঠান্ডা কোক আর বিরিয়ানি লইয়া আয় জলদি। দেহছ না আমার দোস্ত আইছে। খুব ভালো ছাত্র ছিল। ভালো মানুষ। চাইয়া রইছত ক্যা? যা এক দৌড়ে যাবি আর আবি। মকবুল না করতে পারে নাই কেমন জানি ঘোরের ভেতর দিয়ে যাচ্ছে।

ঠান্ডা কোক আর বিরিয়ানি খাওয়ার সময় ইকবাল মকবুল কি কাম করে কেমন ইনকাম এসব জিগ্যেস করে। ওর ছোট বোনের কই বিয়ে হইছে। জামাই কি করে? সব খোঁজ খবর নেয়া শেষে মকবুলরে জিগায় কি দেহছ অমন কইরা? মকবুল ইকবালের চোখে চোখ রাইখা বলে, তোরে। ইকবাল শুনে আবারও হো হো কইরা শরীর দুলিয়ে হাসে। ইকবাল ইশারা দিয়া দলের পোলাপান দের বাইরে যেতে বলে। এসি চলছে তবুও মকবুল ঘামছে। ইকবালের মাথার উপর প্রধানমন্ত্রী এবং তাঁর পিতার ছবি। ইকবাল মকবুলের চোখে চোখ রেখে বলে,  " আমি কোনদিন তোদের মতো ভদ্র মানুষ হতে চাইনি হতে চেয়েছি রাজনীতিবিদ ! " আল্লাহ আমার দোয়া কবুল করছে আলহামদুলিল্লাহ।

এমন সময় মকবুলের ঘোর কাটে এলাকার মুয়াজ্জিনের আজানে " আসসালাতু খায়রুম মিনান নাউম  "।





সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০২৩ রাত ২:৫৭
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নান্দাইলের ইউনুস ও স্বপ্নভঙ্গের বাংলাদেশ

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা মে, ২০২৬ বিকাল ৩:৪০


নব্বইয়ের দশকে বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের জনপ্রিয় একটি নাটকে একজন ভাড়াটে খুনীর চরিত্র ছিল। খুনীর নাম ইউনুস - নান্দাইলের ইউনুস। গ্রামের চেয়ারম্যান তার প্রতিদ্বন্দ্বী একজন ভালো মানুষ স্কুল শিক্ষককে হত্যার... ...বাকিটুকু পড়ুন

স্বনির্ভর অর্থনীতি থেকে ঋণনির্ভর, আমদানিনির্ভর, পরনির্ভর রাষ্ট্রে পরিনত হতে যাচ্ছি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪




মার্কিন সাম্রাজ্যবাদের কাছে নতজানু হয়ে যে রাষ্ট্রগুলো নিজের অর্থনীতি, কৃষি আর ভবিষ্যৎ বিক্রি করে দেয়- তার পরিণতি কী, তার জীবন্ত উদাহরণ পাকিস্তান। কোটি কোটি মানুষকে ভিক্ষুক বানানোর সেই পথেই... ...বাকিটুকু পড়ুন

এরা খুবই বিপদজনক

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:০১

যে তোমার সাফল্য দেখে হিংসে করে,
যে তোমার বিপদ দেখে খুশি হয়,
যে তোমার সামনে এক আর পেছনে আরেক।
তাকে তোমার গোপন কথা কিংবা তোমার কোনো পরিকল্পনার কথা বলতে যেও না।
সবসময় তার... ...বাকিটুকু পড়ুন

গ্রেট প্রেমানন্দ মহারাজ

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:৪৮



'প্রেমানন্দ' একজন ভারতীয় হিন্দু তপস্বী ও গুরু।
১৯৭১ সালে কানপুরের কাছে 'আখরি' গ্রামে তার জন্ম। দরিদ্র পরিবারে জন্ম। ১৩ বছর বয়সে প্রেমানন্দ সন্ন্যাসী হওয়ার জন্য গৃহ ত্যাগ করেন।... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

×