বাংলা ভিশন ( পড়ুন বাংলা ভীষণ), নিউজ সাপ্লাই দিচ্ছে দেশ ও জাতির প্রতি।
মোদী-হাসিনা-মমতা, বৈঠক-ভাষণ-পরিকল্পনা-আশ্বাস..... ব্লা ব্লা ব্লা...।
আমি যথেষ্ট অবাক এবং বিস্মিত এবং মূঢ় হয়ে গেলাম, মোদী সাহেব এর ভাষণটি এরা হিন্দিতেই প্রচার করছে!
নো বাংলা অর ইংলিশ ডাবিং!!
হাউ ডাম্পিশটিং ডিজগাস্টিং ফ্রাস্ট্রেটিং !!!
বাংলাদেশের একটা বাংলা চ্যানেল, আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজি প্রচার হয়ত করতে পারে। কিন্তু তাই বলে হিন্দি??
কোন ব্যাকগ্রাউন্ড স্পিচ করেও তো বাংলাটা রাখতে পারতি তোরা...।
হাসিনারে মোদী কী কী বলে আশ্বস্ত করতেসে সেটা আমরা বাংলাদেশিরা হিন্দিতেই শুনতে পাবো এখন থেকে।
আচ্ছা, চাইনিজ প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার কোন ভাষণ দিলেও কি সেটা চাইনিজ ভাষাতেই প্রচার করবে আমাদের জন্য????
বাই দ্য ওয়ে, চায়না তে টিভি সিরিয়াল নাই? দুই চারটা আমাদের দেখালে একটু চাইনিজ শিখতাম...!!!
(বিঃদ্রঃ শেষ বাক্য সম্ভাব্য সকল ভাষার জন্য প্রজোয্য। )
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০১৬ রাত ৮:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


