মা

লিখেছেন আবারো মেঘ রোদ্দুর, ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৯



সবুজ তোমার চরণ ধুলো মাগো সবুজ তোমার বুক,
ওই বুকেতে আগল করা আমার পুরান সুখ।

সবুজ তোমার আঁচল মাগো সবুজ তোমার ছায়া,
আমার ভুবন সিক্ত করা, তোমার সবুজ মায়া।

সবুজ প্রাণের আলো তোমার, সবুজ তোমার টিপ,
আঁধার মাঝে শক্তি আমার, নিভৃতে প্রদীপ।

সবুজ তোমার স্নিগ্ধ হাসি, সবুজ তোমার মন,
আমার খুশির পাল তোলা নায়ে, ভীষণ প্রয়োজন।

সবুজ শ্যামল... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৬৯ বার পঠিত     like!