হুমায়ূন আহমেদের লেখা দেয়াল যা কিনা একটি পত্রিকায় সাপ্তাহিক একটি বিশেষ পাতায় ছাপানো হতো তা বই আকারে হাতে পেয়ে পড়ার পর অনেকে দেখলাম বাকশাল সমন্ধে বিস্তর জেনে ফেলেছে।প্রসঙ্গত দেয়াল কে লেখক একটি রাজনৈতিক উপন্যাস হিসাবে আখ্যা দিলেও আমি এখানে রাজনৈতিক দৃশ্যপট আকাল দেখালাম।লেখকের অন্য গল্প গুলোর মতো এই দেয়ালের গল্পের শুরু হয়।একই রকম চরিত্র একই রকম কাজ কর্মের বর্ণনা দ্বারা পরিপূর্ণ দেয়াল নামক এই গল্পে লেখকের নিজের কথা পারিবারিক সংগ্রামের গল্প অনেক আংশে বিশেষ রুপে ফুটে উঠেছে।লেখক মুলত বলেছেন "আমি কচ্ছপ প্রকৃতির মানুষ, বিপদ দেখলে খলের ভেতর লুকাই" এবং শুনেছি বিশেষ মাধ্যম থেকে জেনেছি যার উপর ভিত্তি করে কিছু অনুমান করা সম্ভব কিন্তু পূর্ণ রুপে সে সময়কার রাজনৈতিক অবস্থার বা ইতিহাস জানা অসম্ভব।
হুমায়ূন আহমেদের এই লেখাটিতে বাকশাল বিষয়টি বিশেষ কোন স্থান পায়নি, তিনি খুব সংক্ষেপে তাঁর কর্মস্থানে বাকশাল নামক একটি দলের সাক্ষর গ্রহনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বাকসালে অন্তর্ভুক্তির কথা বলেছেন।বাকসালের শুরু কীভাবে। কীভাবে বাকশাল গঠন করা হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জিবিত কালে বাকশাল হয়েছিলো কিনা এসবের ধারের কাছেও তিনি যাননি।
বরঞ্চ তিনি রক্ষীবাহিনীর কিছু অবিচার নির্যাতন সুবিধা আদায়ের কথা বলেছেন, তাঁর পরিবার রক্ষীবাহিনী দ্বারা অপমানিত হয়েছে, গৃহ ছাড়া হয়েছে তা বলেছেন।রক্ষীবাহিনীর সাভারে অবস্থিত ক্যাম্পের কথা বলেছেন যাখানে কিনা ভারতিয় সেনা শাসক দ্বারা রখিবাহিনিতে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেয়া হত।
বঙ্গবন্ধু শেখ মুজিবের হত্যাকাণ্ডর জন্য লেখক রক্ষীবাহিনীর অপকর্মকে দায়ী করা ছাড়া লেখক এর কোন তথ্য দিতে পারেননি।লেখকের খুব কম স্পষ্ট বক্তব্য পাওয়া যায় এই লেখনীতে।তিনি ৭১ সাল ৭২ সাল ৭৫ সালের কিছু কিছু কথা কিছু ব্যক্তি তাঁদের জীবন জিবিকা লেখকের নিজ পারিবারিক অবস্থান এবং রক্ষীবাহিনীর অত্যাচারের অল্প নমুনা ছাড়া আর কোন কিছুই সুস্পষ্ট ভাবে এই লেখায় পাওয়া যায়নি।লেখক সূক্ষ্ম ভাবে ৭৪ এর দুরবিক্ষের কথা এড়িয়ে গেছেন।হমায়ন ভক্ত কুলকে ৭৪ এর দুরবিক্ষের কথা বললে হয়তো তাঁরা ঠিক বুঝবে না তাই বলি ৭৪ এর দুরবিক্ষ হল জয়নুল আবেদিনের আঁকা সেই দুরবিক্ষের কাঁকের ছবি।
সবশেষে বলবো এই ধরনের বই পড়ে কেও ইতিহাস বা অতীতকালের রাজনীতি সমন্ধে পরিপূর্ণ ধারনা পায় না।কাজেই এর সুত্রধরে প্রকৃত রক্ষী বাহিনীর জুলুমের কথা বা বাকশাল নিয়ে কথা বলা থেকে বিরত থাকা ভালো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




