কুত্তা কবিতা,
কবিতা লেখব না আর,
কবিতারা রাস্তার নোংরা কুত্তা
রাত জেগে ঘেউ ঘেউ করে ।
একটি কুত্তির পিছু ছুটতে থাকা
অসংখ্য কুত্তা
পৃথিবীতে আগমন বেজন্মা কুত্তার বাচ্চা
আরেক জীব মানুষ কুত্তা মারে
আনন্দ করে
পথ আগলে মৃত কুত্তা দেহ।
বেজন্মা কুত্তার বাচ্চারা
অলিগলিতে বড় হয় রাজপথে আসে
শুরু হয় বহুজাতিক বেজন্মা কুত্তা প্রজনন
দেশ দেশান্তর উন্নত বিশ্ব
পথে পথে ঘেউ ঘেউ
পড়ে থাকে বেজন্মা কবিতা।।
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




