somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন শেখ মুজিব

১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ ১৭ মার্চ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ ৯৪তম জন্মদিন। মহান এ নেতার জন্মদিন উপলক্ষে মনের গভীর থেকে তাঁকে শ্রদ্ধা জানাচ্ছি। তিনি ছিলেন র্সবকালের র্সবশ্রষ্ঠে বাঙালি। বঙ্গবন্ধু সর্ম্পকে কমবেশি সকলেরই জানা আছে। আমি তাঁর র্কমময় জীবনের সংক্ষিপ্ত একটি তালিকা তুলে ধরছি।

বঙ্গবন্ধু শেখ মুজিব:
১৯২০ ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমায় (বর্তমানে জেলা) ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্ম।
১৯২৭ গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে শুরু শিক্ষাজীবন।
১৯৪০ নিখিল ভারত মুসলিম ছাত্র ফেডারেশনে যোগদান।
১৯৪২ এন্ট্রান্স (এসএসসি) পাস করেন।
১৯৪৩ মুসলিম লীগের কাউন্সিলর নির্বাচিত।
১৯৪৭ ইসলামিয়া কলেজ থেকে বিএ পাস করেন। কলকাতায় দাঙ্গা প্রতিরোধে অগ্রণী ভূমিকা পালন করেন।
১৯৪৮ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি এবং ৪ জানুয়ারি মুসলিম ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন। ২৩ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দীন আইন পরিষদে ‘পূর্ব পাকিস্তানের জনগণ উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে মেনে নেবে’ বলে ঘোষণা দিলে তাত্ক্ষণিকভাবে বঙ্গবন্ধু এর প্রতিবাদ জানান।
১৯৪৯ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ধর্মঘটের প্রতি সমর্থন জানিয়ে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হন। ২৩ জুন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠিত হয় এবং জেলে থাকা অবস্থায় বঙ্গবন্ধু এই দলের যুগ্ম সম্পাদক নির্বাচিত হন।
১৯৫৩ ৯ জুলাই পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের কাউন্সিলে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
১৯৫৪ ১০ মার্চ প্রথম সাধারণ নির্বাচনে গোপালগঞ্জ আসনে মুসলিম লীগের ওয়াহিদুজ্জামানকে হারিয়ে নির্বাচিত হন। ১৫ মে প্রাদেশিক সরকারের কৃষি ও বনমন্ত্রীর দায়িত্ব লাভ করেন।
১৯৫৫ ৫ জুন গণপরিষদের সদস্য নির্বাচিত।
১৯৫৬ ১৬ সেপ্টেম্বর কোয়ালিশন সরকারের শিল্প, বাণিজ্য, শ্রম, দুর্নীতি দমন ও ভিলেজ এইড দপ্তরের মন্ত্রীর দায়িত্ব পান।
১৯৫৭ সংগঠনের কাজ করার জন্য ৩০ মে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন।
১৯৫৮ ৭ অক্টোবর জেনারেল আইয়ুব খান সামরিক শাসন জারি করেন।
১৯৬৫ রাষ্ট্রদ্রোহ ও আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের।
১৯৬৬ ৫ ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলগুলোর জাতীয় সম্মেলনে ছয় দফা দাবি পেশ করেন। ১ মার্চ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন।
১৯৬৮ ৩ জানুয়ারি বঙ্গবন্ধুকে এক নম্বর আসামি করে মোট ৩৫ জনের বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা করা হয়।
১৯৬৯ প্যারোলে মুক্তিদান প্রত্যাখ্যান। ২২ ফেব্রুয়ারি আন্দোলনের মুখে বঙ্গবন্ধুসহ অন্যান্য আসামিকে মুক্তিদানে বাধ্য হয়। ২৩ ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানের ভাষণে ছাত্রসমাজের ১১ দফা দাবির প্রতি পূর্ণ সমর্থন জানান।
১৯৭০ ৬ জানুয়ারি পুনরায় আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। ১৭ সেপ্টেম্বর তাঁর দলের নির্বাচনী প্রতীক হিসেবে ‘নৌকা’কে মনোনীত করেন। পাকিস্তান জাতীয় পরিষদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে আওয়ামী লীগের ১৬০টি আসন লাভ। প্রাদেশিক নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৮৮টি আসন লাভ।
১৯৭১ ১ মার্চ ইয়াহিয়া খান অনির্দিষ্টকালের জন্য জাতীয় পরিষদের বৈঠক স্থগিতের ঘোষণা দেন। ৭ মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু ঘোষণা করেন ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ গ্রেপ্তার হন ২৫ মার্চ রাতে।
১৯৭২ ৮ জানুয়ারি পাকিস্তান সরকার আন্তর্জাতিক চাপে বঙ্গবন্ধুকে মুক্তি দেয়। ১০ জানুয়ারি ঢাকায় পৌঁছান। ১২ মার্চ বঙ্গবন্ধুর অনুরোধে ভারতীয় মিত্র বাহিনী বাংলাদেশ ত্যাগ করে। ১০ অক্টোবর বিশ্ব শান্তি পরিষদ ‘জুলিও কুরী’ পুরস্কারে ভূষিত করে। ১৪ ডিসেম্বর বাংলাদেশের প্রথম সংবিধানে স্বাক্ষর করেন।
১৯৭৩ জাতীয় সংসদের প্রথম নির্বাচনে ৩০০ আসনের মধ্যে আওয়ামী লীগ পায় ২৯৩টি।
১৯৭৪ ২৩ ফেব্রুয়ারি ইসলামি সম্মেলন সংস্থার (ওআইসি) শীর্ষ সম্মেলনে যোগদানের উদ্দেশে পাকিস্তান যাত্রা। ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ প্রদান।
১৯৭৫ ২৫ জানুয়ারি রাষ্ট্রপতি পদ্ধতির সরকারব্যবস্থা প্রবর্তন এবং রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ। ২৪ ফেব্রুয়ারি দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সমন্বয়ে জাতীয় দল বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ গঠন।
১৫ আগস্ট সপরিবারে হত্যা করা হয় বঙ্গবন্ধুকে।

এ তালিকাটি গত ২০ নভেম্বর ২০০৯ তারিখের দৈনিক প্রথম আলোতে প্রকাশিত হয়। আমি সে অংশটুকু সামহয়ারইন ব্লগ এর বন্ধুদের জন্য পোস্ট দিলাম।
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×