আজ ফেসবুকে সবুজের মেলা নামক একটি পত্রিকার পোস্ট দেখলাম। তাতে পল্লী কবি জসীম উদ্দীনের সবার সুখে কবিতাটি পোস্ট দিয়েছে। কবিতাটি আমার আগের পড়া ছিলো। কিন্তু আজ এটি পড়ে মনটা খাপ্পা হয়ে গেলো। কেননা, আমরা আর নীতিবাক্য পালন করি না। কেননা আমরা এতোটাই আত্মকেন্দ্রিক হয়ে গেছি যে, নিজের সুখ সুবিধা ছাড়া কিছু বুঝি না। তাই মনের দুখে পল্লী কবির কবিতাটি আমি ব্লগের বন্ধুদের জন্য প্যারোডি করলাম। আমি যদি ভুল করে থাকি তবে অফিস ছুটির পর দু'টো কলা কিনে খাবো, ভুল শুধরে যাবে।
এখন লক্ষ্মী ছেলেমেয়ের মতো প্যারোডিটা পড়ুন।
এটা জসীম উদ্দীন এর যুগের কবিতা। আমাদের বর্তমান সময়ে এটি চেঞ্জ হয়ে গেছে। এখন এটি হবে:
সবার দুখে হাসবো আমি কাঁদবো সবার সুখে
পরের খাবার ছিনিয়ে নিয়ে তুলবো আমার মুখে
আমার বাড়ির আবর্জনা ময়লা সবার হবে
সমান তালে নোংরা আর দুর্গন্ধ ছড়াবে
আমার বাড়ির কারেন্ট গেলে তেলের জেনারেটর
সবার ঘুম ভাঙিয়ে দেবে শব্দ খটর খটর
দেবো নাকো কাউরে আমি আমার বাড়ির আলো
কেন দিবো? আমি কি হই কোন শালার মামা কিবা খালু?
আমার বাড়ি উচ্চশব্দে বাজবে সিডি মাইক
বাধা দিলে পাঠিয়ে দেবো হাজার পুলিশ পাইক
আমার বাড়ি শুধুই আমার কেউ যেন না ঢুকে
ঢুকলে কিন্তু অবলীলায় মারবো ঘুষি নাকে।
পল্লী কবি জসীম উদ্দীনের একটি কবিতার প্যারোডি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আজকে স্রেফ একা ছিলাম....
আজকে স্রেফ একা ছিলাম....

সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন
আর্ন্তজাতিক সাফল্য

আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন
দেশটা কি আমার বাপের?

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন
সবই তোর ভালোর জন্য
আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।
আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন
আমার শৈশবের ধর্মানুভূতি

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।