মাশরাফির বিয়েতে উপহার নিষিদ্ধ
০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৬ রাত ১০:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
'নড়াইল এক্সপ্রেস' এবার থামছে। মাশরাফি মতর্ুজার বিয়ের সানাই বেজে উঠেছে। কাল বাদে পরশু বিয়ে। নড়াইলে এই বিয়ে নিয়ে সবার আগ্রহ তুঙ্গে। হাজার হোক বাংলাদেশ দলের তারকা ক্রিকেটারের বিয়ে। নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন মাশরাফি। অবিচ্ছিন্ন জুটি বাঁধবেন যার সঙ্গে, সেই সুমনা হক সুমিও নড়াইলের মেয়ে। বৃহস্পতিবার জোড় জীবন শুরু করতে যাচ্ছেন দু'জনে। দুই পরিবারের সম্মতিতেই বর-কনে হচ্ছেন মাশরাফি ও সুমি। গত বছর জুনে বাংলাদেশ দল ইংল্যান্ডে ন্যাটওয়েস্ট সিরিজ খেলতে যাওয়ার আগে বাগদান হয়। বিয়ের পরদিন শুক্রবার বৌভাত। পারিবারিক সূত্রে জানা গেছে, গায়ে হলুদ অনুষ্ঠান হবে না। কারণ, মাশরাফি এই প্রথা পছন্দ করেন না। শুধু কী তাই? বৌভাত অনুষ্ঠানে অতিথিদের উপহার না আনার জন্যও অনুরোধ করা হয়েছে মাশরাফির পরিবারের পক্ষ থেকে। আমন্ত্রণপত্রে লেখা হয়েছে 'দয়া করে উপহার আনবেন না। এটা আমাদের পারিবারিক ঐতিহ্য।' চিত্রা নদীর তীরে সদ্য গড়ে ওঠা চিত্রা অবসরযাপন কেন্দে বৌভাত অনুষ্ঠান হবে। নড়াইলের বিখ্যাত ক্রিকেটারের বৌভাতের অনুষ্ঠানের মধ্যদিয়ে ফিতা কাটা হচ্ছে মনোরম এই অবকাশযাপন কেন্দের। কনে সুমি ঢাকার উত্তরা ইউনির্ভাসিটির ইন্টেরিয়র ডিজাইনের ছাত্রী।
>>মানবজমিণ
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজ কথা বলব একটা ভিন্নধর্মী সচেতনার বিষয় নিয়ে।
আপনারা অনেকেই জানেন, আপেলের বীজ বিষাক্ত, বেশি পরিমাণে খেলে মানুষ মারা যায়। কখনও ভেবেছেন, কেন মারা যায়? ঘটনাটা আসলে কী?
এর মূলে আছে Amygdalin... ...বাকিটুকু পড়ুন

সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো...
...বাকিটুকু পড়ুন
আমরাই মারবো,লাশ করবো গুম,
আমরাই জানাবো শোক!
আমরাই বলবো , গলা ফাটা চিৎকারে-
ওরা ছিলো আমাদেরই লোক॥
আমরাই বাঁধাবো দু’তরফা দাঙ্গা,
...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯
"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।
“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২

উৎসর্গঃ
ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না...
...বাকিটুকু পড়ুন