somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আখিরী চাহার শোম্বা-এর ফযীলত

২০ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“আখির” অর্থ “শেষ” আর বুধবারকে “চাহার শোম্বা” বলা হয়। অর্থাৎ ছফর মাসের শেষ বুধবার হচ্ছে আখিরী চাহার শোম্বা। ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে এ দিনটি মুসলিম উম্মাহর নিকট অত্যন্ত তাৎপর্যমন্ডিত। এ স্মরণীয় দিনটির সাথে আখিরী রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর বরকতময় জীবনের বিশেষ স্মৃতি জড়িত। এ দিনেই তিনি জীবনের শেষ বারের মত সুস্থতা লাভ করেছিলেন। দীর্ঘ দিন অসুস্থ থাকার পর ছফর মাসের শেষ বুধবার সকালে তিনি সাময়িক সুস্থতা লাভ করেন। অতঃপর গোছল করে খাওয়া-দাওয়া করেন। পরে মসজিদে নববী শরীফে তাশরীফ রাখেন। হযরত সাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগণ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সুস্থ পেয়ে অত্যন্ত আনন্দিত হন। আল্লাহ পাক-এর দরবার শরীফে শুকরিয়া জ্ঞাপনার্থে সাধ্যমত গরীব-মিসকীনদের দান-সদকা করেন। সেক্ষেত্রে আফজানুন্‌ নাছ বা’দল আম্বিয়া হযরত আবূ বকর সিদ্দীক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু পাঁচ হাজার দিনার, খলিফাতুল মুসলিমীন হযরত উসমান যুন্‌ নূরাইন রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু দশ হাজার দিনার, হযরত আলী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিন হাজার দিনার এবং হযরত আব্দুর রহমান ইবনে আউফ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু একশত উট ও একশত ঘোড়া আল্লাহ পাক-এর রাস্তায় দান করেন। তবে উক্ত দিনের শেষ প্রান্তে হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পুনরায় অসুস্থ হন এবং আল্লাহ পাক-এর দীদারে চলে যান।
উল্লেখ্য যে, অনেকে আখিরী চাহার শোম্বা উদ্‌যাপন করাকে নাজায়িয ও বিদ্‌য়াত বলে আখ্যায়িত করে থাকে। যা সম্পূর্ণ অশুদ্ধ ও ভুল। বরং হযরত সাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগণের অনুসরণে আখিরী চাহার শোম্বা উপলক্ষ্যে সাধ্যমত গরীব-মিসকীনদের দান-সদকা করা এবং হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর প্রতি অধিক পরিমাণে দরূদ শরীফ পাঠ করা অত্যন্ত ফযীলত ও মর্যাদা লাভের কারণ। আল্লাহ পাক আমাদেরকে আখিরী চাহার শোম্বা যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। (আমিন)
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নবীজি ﷺ -এর অতুলনীয় উপমা: হাদিসে প্রকৃতি ও প্রাণের অপূর্ব ছবি

লিখেছেন নতুন নকিব, ১৯ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:০৪

নবীজি ﷺ -এর অতুলনীয় উপমা: হাদিসে প্রকৃতি ও প্রাণের অপূর্ব ছবি

এআই দ্বারা তৈরিকৃত ছবি।

আরবের সাহিত্যের স্বর্ণযুগে, যখন কবিতা ছিল জাতির প্রাণশক্তি এবং ওকাজের মেলায় কাব্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠ কবিতা... ...বাকিটুকু পড়ুন

এসো ঈদের গল্প লিখি..... পড়ি

লিখেছেন অপ্‌সরা, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১০:১১


আরও অনেকের গল্প পড়ার অপেক্ষায়..... স্বপ্নের শঙ্খচিলভাইয়া, নতুন নকিবভাইয়া, প্রবাসীকালোভাইয়া,ওমর খাইয়ামভাইয়া, হুমায়রা হারুন আপুনি, করুনাধারা আপুনি, মেহবুবা আপুনি, রাজীব নূর ভাইয়া, রানার ভাইয়ার গল্প পড়তে চাই, জানতে... ...বাকিটুকু পড়ুন

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

×