somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বর্তমান বাজার পরিস্থিতিতে করনীয়।

১৯ শে জানুয়ারি, ২০১১ দুপুর ২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত ৯ ও ১০ জানুয়ারী ২০১১ আমরা ডিএসই সাধারন মূল্যসূচকের ১২০০ পয়েন্ট পতন দেখলাম, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ পতন।মার্কেট যখন পড়তে থাকে, গুজব তখন পাগলা ঘোড়ার মত দৌড়াতে থাকে,তখন ফান্ডামেন্টাল, ট্যাকনিক্যাল এনালাইসিস এ কোন কাজ হয় না। ট্যাকনিক্যাল এনালাইসিস বলে, মার্কেট আরো পড়বে, ৭০০০ পয়েন্টে একটা সাপোর্ট লাইন আছে, কিন্তু বর্তমান বাস্তবতায় এ সাপোর্ট লাইন ব্রেক হবার সম্ভাবনা প্রবল।

বর্তমান পরিস্থিতিতে করনীয়ঃ

১। যাদের পোর্ট ফোলিও ১০% এর কম লস এ আছে, তা দ্রুত বিক্রি করে লস কমিয়ে ফেলুন।
২। ১০% এর বেশি লস থাকলে, এভারেজ না করে বাজার পর্যবেক্ষন করুন, যেখানে গিয়ে বাজার ঘুরে দাঁড়াবে সেখানে কিনে এভারেজ করুন।
৩। ট্যাকনিক্যাল এনালাইসিস অনুযায়ী, ৬৫০০ তে বাজার ঘুরে দাঁড়ানোর একটা আভাস আছে, কিন্তু প্যানিক সেল এর কারনে তা টিকে থাকবে কিনা সে ব্যাপারে যথেষ্ঠ সন্দেহ আছে। বাজার পরিস্থিতি পর্যবেক্ষন করে সিদ্ধান্ত নিন।
৪। ফান্ডামেন্টাল অনুযায়ী, ৫৫০০ এর নিচে সুচক পড়ে গেলে প্রায় ৯৯% শেয়ার আন্ডারভ্যালুড হয়ে পড়বে, কিন্তু প্যানিক সেল অব্যাহত থাকলে সুচক ৫০০০ পর্যন্ত যেতে পারে।৫৫০০ পয়েন্টের নিচে গেলে আপনি পুনরায় কেনার সিদ্ধান্ত নিতে পারেন।
৫। প্রত্যেক বাজার ইতিহাস এর পুনরাবৃত্তি করে। ২০০৪ সালে সূচক ১০০০ পয়েন্ট থেকে বেড়ে বছর শেষে প্রায় ২০০০ পয়েন্টে উন্নীত হয়। ২০০৫ সালের শেষে সূচক প্রায় ১৭০০ ও ২০০৬ সালের শেষে ১৬০০ তে নেমে আসে। ২০০৭ সালে সুচক ১৬০০ হতে ৩০০০ এ উন্নীত হয়। ২০০৮ সালের শেষে সুচক ২৮০০ তে নেমে আসে, ২০০৯ সালের শেষে সূচক উন্নীত হয় ৪৫০০ তে। ২০১০ সাল শেষে সূচক দাঁড়ায় ৮২৯০ তে। ২০০৪ সালে উন্নীত সুচক পুনরুদ্ধার হতে ২ বছর সময় লেগেছে। ২০০৭ সালে সুচক যে পরিমান উঠেছিল তা পুনরুদ্ধার হতে সময় লাগে ১ বছর ৯ মাস। ২০০৯ এর অক্টোবর হতে ২০১০ এর নভেম্বর পর্যন্ত ১৪ মাসে সুচক প্রায় ২০০% বৃদ্ধি পায়। ২০% স্বাভাবিক প্রবৃদ্ধি হিসাব করলে ২০১০ সালের শেষে সূচক হবার কথা ৫৬০০। ২০১০ সালের শেষে সূচক দাঁড়ায় ৮২৯০ তে। বর্তমান পরিস্থিতেও বাজার প্রায় ৩২% অতি মুল্যায়িত। বর্তমান পরিস্থিতিতে হতাশ না হয়ে সতর্ক ভাবে বাজার পর্যবেক্ষন করুন এবং যেখান থেকে বাজার ঘুরে দাঁড়ানোর আভাস পাওয়া যায় সেখান থেকে বিনিয়োগ করুন।
৬। বটম আউট থেকে বিনিয়োগ করুন। মনে রাখবেন, আপনার উচ্চমূল্যে যে সব শেয়ার কেনা আছে সেই মুল্যে ফিরে যেতে কমপক্ষে ২ বছর লাগতে পারে। তাই সর্ব নিম্ন সূচক থেকে পুনরায় বাজার ঘুরে দাঁড়ালেই কিনবেন।
৭। বিয়ার মার্কেটে যত দ্রুত পতন হয়, তত দ্রুত উঠে না। গত দেড় মাসে সূচক প্রায় ১৮০০ পয়েন্ট পড়েছে। তাই দীর্ঘমেয়াদী বিনিয়োগে কাঙ্ক্ষিত মুনাফা আপনি নাও পেতে পারেন।
৮। বিয়ার মার্কেটকে ভয় পাবেন না, বাজার ঘুরে দাঁড়াবেই।
৯। আপনার জীবনের চেয়ে টাকা মূল্যবান নয়। টাকা আসবেই। হতাশ হবেন না ।
১০। যারা ব্যাংক থেকে ঋন নিয়ে কিংবা মুল্যবান স্থাবর সম্পত্তি বন্ধক রেখে বিনিয়োগ করেছেন তারা দয়া করে যতটুকু লস ই হোক তাড়াতাড়ি বিক্রি করে নগদ করে ফেলুন। বাজার পরিস্থিতি ভাল হলে আপনার আবার বিনিয়োগের সুযোগ তো থাকছেই।


এই পরামর্শ গুলো ও অনেকের কাছে প্যানিক সৃষ্ঠি করছি বলে মনে হতে পারে। আশাবাদী আপনি হতেই পারেন, কিন্তু আশা করাই শেষে বাদ দিতে হলে?

বিশেষ দ্রষ্টব্যঃ এই বিশ্লেষন একান্তই লেখকের নিজের। এই বিশ্লেষনের উপর ভিত্তি করে কেউ ক্ষতিগ্রস্ত হলে তার জন্য লেখক দায়ী হবেন না।নিজের ঝুঁকিতে সিদ্ধান্ত নিন।
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১১ রাত ৯:৩৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×