উত্তর মেলে না
গুরু বলতেন
বুঝেছো বৎস, জীবন মানেই গতি
সময় সাগরে ছন্দময় পথ চলা
জন্ম যখন নিয়েছিস
তো দাগ কেটে যা ।
বছরের পর বছর কেটে গেছে গুরু
শৈশবের স্বপ্ন দেখা প্রতারক সময়
অহংকারী নারীর মতোই কৃপাহীন
আমায় মাড়িয়ে চলে যায়
কোন সুদুরে ......
আমি নতজানু রাজা ঈদিপাস
ভবিতব্য হাঙ্গর নিয়ত করে গ্রাস
হয়নি কখনো সময়ের রাশ ধরা ।
গুরু, সময়ের ওপাড়ে তুমি আজ
থমকে যাওয়া ঘড়ির কাঁটা
আবর্তনহীন সেই স্বর্গলোকের
জীবনহীন জীবনে হয়তো বা আছ বেশ
এপাড়ে আমি - রূপ নারানের তীরে
বিপন্ন এক রবি ঠাকুর
নিয়তঃ স্বগতোক্তি ...
কে আমি? শুধুই কি সময়ের দাস?
উত্তর মেলে না ।
(আমার শিক্ষাগুরু, প্রিয় শিক্ষক মকবুল হুসাইনের পূণ্য স্মৃতির উদ্দেশ্যে)
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০০৯ দুপুর ১:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


