কেমন হয় ডাক্তারদের হাতের লেখা?
০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমার আব্বা ডাক্তার, অভিজ্ঞতাটা আমার মা-র। বিয়ের পরপরই আব্বাকে চাকরীর সুবাদে মা-কে বাড়িতে রেখে চলে যেতে হয় কর্মস্থলে। সেখান থেকে আব্বা তার নববধুঁকে (আমার মা) চিঠি লেখেন। চিঠি পেয়েই মা ঝড়ের বেগে চিঠিটা খুলে পড়তে শুরু করেন। পোড়া কপাল, আমার মা একজন শিক্ষক হয়েও লেখার কিছুই তো বুঝতে পারছেন না ! ডাক্তারের হাতের লেখা তো ! কি আর করেন, ভাবলেন বাড়ির পাশের ফার্মেসীতে যেয়ে দেখি কম্পাউন্ডার পড়তে পারেন কি না। মা কম্পাউন্ডারকে চিঠিটা ধরিয়ে দিতেই কম্পাউন্ডার এক ঝলক তা দেখেই তাক থেকে একটি একটি করে ঔষধ নামাতে শুরু করলো..
এবার আমার মা-র অবস্থা বুঝতেই পারছেন। এটাই হলো ডাক্তারদের হাতের লেখা..
তবে আশার কথা, বদলে গেছে যুগ। এখন আর কেউ চিঠি লেখে না, বড় জোর ইমেইল করে। তাছাড়া ইদানিং দেখছি হাতের লেখার ভয়ে ডাক্তাররা প্রেসস্ক্রিপসন দেওয়া শুরু করছেন কম্পিউটারে টাইপ করে !!
মরাল- ডাক্তার হতে চাইলো হাতের লেখা দূর্বোধ্য করুন ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১
আজকে স্রেফ একা ছিলাম....

সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ...
...বাকিটুকু পড়ুন
আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই...
...বাকিটুকু পড়ুনআমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।
আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।...
...বাকিটুকু পড়ুন