somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লাপাত্তা ইবলিসের হদিস এবং জনৈক মাহমুদুর রহমান..

০৯ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইবলিস লাপাত্তা। হদিস পাওয়া যাচ্ছে না তার চেলাচামুন্ডাদেরও। কোথায় গেল ইবলিশ? স্রষ্টা দুশ্চিন্তায় পড়েন। ইবলিস যদি তার দায় দায়িত্ব ঠিকভাবে পালন না করে তাহলে তো মানুষ আর পাপ কাজ করবে না। নরকগুলো ভরবে কি করে ! তাই তিন ফেরেশতাদের আদেশ দিলেন পলাতক ইবলিস এবং তার চেলাদের খুঁজে বের করে বেঁধে নিয়ে আসতে।

আলোর বেগে ফেরেশতরা নামলেন তাদের অভিযানে নামলেন। সারা জাহান তন্ন তন্ন করে খুঁজে পরিশ্রান্ত ফেরেশতারা ইবলিশকে অবশেষে পেলেন বাংলাদেশের ঢাকার এক হলুদ পত্রিকার সম্পাদকের রুমে। সম্পাদকের পা টিপে দিচ্ছে ইবলিস আর তার চেলা-চামুন্ডরা। পত্রিকাটির নাম আমার দেশ আর সম্পাদকের নাম মাহমুদুর রহমান। ফেরেশতারা অবাক হলেও কৌতুহল প্রকাশ করলেন না। তারা তো স্রষ্টার হুকুম তামিলকারী মাত্র। তাই তারা ইবলিস আর তার দলবলকে বেঁধে স্রষ্টার কাছে নিয়ে গেল।

স্রষ্টা ইবলিশ ও তার দলবলকে দেখেই তেলে বেগুনে রেগে উঠলেন।
-- তোরা কাজ ফাঁকি দিয়া কই মাক্ষি মারতেছিলি ক !
কাচুমাচু হয়ে ইবলিশ বলে, " হুজুর আমরা তো তালিম নিতে গেছিলাম বাংলাদেশের দৈনিক দেশের সম্পাদক সাহেবের কাছে। আমার চেয়েও যে বড় ইবলিশ আছে সে কথা তো আপনি আমারে কুনুদিন কন নাই"। স্রষ্টা এবার কিছুটা নরম হোন, ' হাঃ, হাঃ হাঃ, ও: মাহমুদ্যার কথা কইছো । হ, পোলাটার বুদ্ধি ভাল। তয় ওরে একটা মিশন দিছি আমি। একাত্তরের রাজাকাররা বাংলাদেশরে খুব জ্বালাইতাছে। শুরু তো হইছে ৭৫ থাইক্যা, বিএনপি দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দেশটারে দুইভাগ কইরা সর্বনাশ কইরা গেছে। অহন ঐ দেশের পোলাপানরা চায় সত্য প্রতিষ্ঠা করতে। ওগোর সাহায্য করার জন্যই আমি মাহমুদ্যারে কাজে লাগাইছি।

মাহমুদ্যাই তো সিংগাপুর থা্ইক্যা ফেরার পর খালেদার সংবাদ সম্মেলনের স্ত্রিপ্টটা লেইখ্যা দিছে। হেইটা শুইন্যা খালেদা বিবিরে ঐ দেশের মানুষ তো ঘৃনা করবার শুরু করছে। মাহমুদ্যারে দিয়া বিএনপিকে একটা গণবিচ্ছিন্ন দল বানাইবার চাইতাছি। তয় বিএনপিরে ভাঙার জন্য আওয়ামী লীগের শেয়ার বাজারের দরবেশের কাছ থাইক্যা কয়েক হাজার কোটি টাকা খাইছে হেই পোলা । খেলা দেখবি কয়দিন পর ! হাঃ হাঃ হাঃ... "

"তুই ঠিকই কইছোস, হে একটা বড় ইবলিস, ইবলিসের বাড়া ইবলিস।"
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×