পুরুষ বায়োস্কোপ -
নারী তুমি আলো আধাঁরী- ধোঁয়াশা ধাঁধা
'আপন মনের মাধুরী মিশিয়ে তোমারে করেছি রচনা'
নও তো তুমি গণিমতের মাল যখন তখন
প্রেমহীন যাপিত জীবন ।
নও তুমি চাঁদ,-ধার করা জ্যোছনা
নিজ বিভায় জ্বলে ওঠা তুমি।
স্মরি নজরুল -
'বিশ্বে যা-কিছু মহান্ সৃষ্টি চির-কল্যাণকর
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।'
নারী তুমি পুরুষ হয়ো না
হও পরিপূরক
পুরুষ তুমি নারী হয়ো না
হও পরিপূরক
হয়ে উভলিংগী মানব আমরা
দেবতা জিউস আবারো চ্যালেঞ্জ !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




