রক্তে রণন চাষা
যতই বড়াই কেষ্টু বিষ্টু যাপিত জীবন
মননে ভূমিমায়া হাতে লাঙ্গল ঝকঝক
জিনকোডে বেয়ে আসা প্রজন্ম আদি
কর্ষণে ভূমি সতেজ ভূয়োদর্শন -
সন্তর্পণে খুঁজি আমি একটুকরো আপন
না হোক উর্বরা, সুজলা-সুফলা
খেদ নেই পাষাণ ফসিল;
চাষা হাত কঠোর কোমল
পিষে পাথর ঢেলা মসৃন মমল
শীৎকারে অনুরাগ ভূমি ভাসে
জড়ায়ে ধারালো ফলা চরম পূলক
চাষে চাষে কোমল মায়াবী মাটি ।
লাঙ্গল ফলা আমার ধারালো ভীষণ
সন্তর্পণে খুঁজি আমি একটুকরো

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




