নদীতে তুলেছি ঢেউ একদিন আমি
প্লাবনে উতলা তুমি করেছো গাহন
সবুজগুল্মে ঢেকে গেছে শরীর তোমার
হরিষে বিষাদ আজ তা বায়োস্কোপ স্মৃতি ।
হারানো সুরে কাঁদে শিরীষের পাতা
বিভ্রমে নদী আজ কাতর ভীষন
আরবার ফিরে চায় আবেগী গাহন।
নদী, তুমি জান না প্রতারক সময়
নিয়ে যায় সবকিছু শরীর-মনন
পাবে কোথা প্রথম ছোঁয়া, সেই শিহরন
সময়ের কষাঘাতে আজ আমরা দুজন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




