আচমকা অবেলায় অঘটন ঘটন
ইমোশন ভারী, ব্রেইন প্লাটু বুঝি নিম্নগামী
হারিয়ে লজিক সোক্রেটিস একচোখা
শুধু তোমাকেই ভাবে।
পড়ন্তবেলা তবু দ্বিপ্রহর তেজ
জেগে ওঠে ত্যাদর যুবক ভেতর আমার
লক্ষ্যভেদী অর্জুন ধনু ভীষন জেদী
বৃথাই শাস্ত্রত্রাস রক্তচক্ষু বিধি সমাজ
ভালবাসায় হেমলক পাঁচন অমৃত আমি ।
আকাশ ছোঁয়া প্রেম বসন্ত বাতাস
প্লাবনে প্লাবিত আমার তুমি
সিডরে ভেংগে যায় প্রস্তর প্রাচীর
ভালবাসায় শিথিল কলেমা কবচ।
অত:পর তুমি আমি অমৃতলোকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




