অদ্ভূত আঁধারে পৃথিবী ঝলমল
মুছে নিসর্গ শ্যাম শ্যামলিমা জৌলসে নীল ছবি
ছলনা নয় ছেনালে নারী বড়ই চৌকষ
'ধরো তক্তা মারো পেরেক', পুরুষ পোষে মন্ত্র
কন্ডোমে মুখ থুবরে উধাও প্রেম ভালবাসা
ওয়ান টাইম ইউজ তেজারতি ঢং কর্পোরেট ।
নেটওয়ার্ক ছুঁয়ে থাকি, আমি, তুমি, সে
সত্যিই কি ছুঁয়ে থাকা !
ভুলে বাহারী খাম, প্রেমপত্র বোতাম টিপে আকুতি যৌন
সত্যকে গ্রাস করে ঝকমকে ভার্চুয়াল সত্য
অ্যানালগ ওয়াল্ড বদলে ডিজিটাল আঁধার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




