সুন্দরের উল্টোপিঠে আতংক নিবাস
কোমল গান্ধারে শোকাচ্ছন্ন বাতাস
শুনছো তুমি অন্ধকারের কান্না
শুষে নিতে চাও জগত দু:খ
নৈরাশ্য বিলাসিতায় আজ তুমি ।
শূন্যতায় আমি পূর্ণতার স্বপ্ন দ্যাখাও
বালুতে মাথা গুজে উটপাখি সুখী
তুমি শূন্য জগৎ দোজখ দাবদাহ
প্রেম-কাম বোধে আমি তো মানব
কি করে নেই আজ স্বস্তি নিশ্বাস!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




