somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রজাপতি মন ও ফুলের সৌরভ

২২ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পড়ন্ত বিকেলের রেশ
আছরের নামাজ পড়ে পরম মমতায় ভাঁজ করেন জায়নামাজ
হাতে তসবি - অনুচ্চ স্বরে আল্লাহ-র নিরান্নবই নাম
ভাবনায় আসে নিজস্ব জগত
পরিপাটি সংসার, নিরন্তর সুখ
পুত্র-পুত্রবঁধু আর আদরের পুত্তলি নাতিদের নিয়ে
স্বামি বিগত এক দশক
হঠাৎ স্ট্রোকে চলে গেলেন না ফেরার দেশে
আহা, জীবনের এ অনাবিল সুখ তার যে সইলো না !
আল্লাহ তাকে বেহেশত নসীব করুন।

সংসার সুখের হয় রমণীর গুণে
হ্যা বৌমা, বড় পয়মন্ত বৌমা
পছন্দের বিয়ে হলেও ছেলের ভাগ্য আমার
বিয়ের পরেই শনৈ শনৈ ব্যবসার উন্নতি
দু' দুটো নাতি, মাশআল্লাহ
বেহেশতের হুর যেন ভুল করে পৃথিবীতে !

সুন্দরী, শিক্ষিত বৌমা কলেজ প্রভাষক
গৃহকর্মে তবু যে নেই তার জুড়ি
শিল্পের মহিমায় সাজায় এ সংসার-

বৌমা গুণী শিল্পী এক
সুলললিত কন্ঠে স্নিগ্ধ আমেজ
পরম মমতায় গায় রবীন্দ্র -
শাশুড়ী বুঁদ হয়ে শুনেন .. বিশেষ করে ঐ দু'টি গান
'সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর' কিংবা
'আমারি মাথা নত করে দাও তোমারি চরণ তলে'
তিনি পেয়ে যান আল্লাহর সান্নিধ্য ..
বৌমার কল্যাণে কবিগুরু হয়ে যান প্রেরিত পুরুষ।

ভাবনার অলিন্দে সহসা ভাসে মেঘ থমথমে বৌমা-র মুখ
সদা হাস্যোজ্জল বৌমার কি হয়েছে আজ !
পাশের রুমেই থাকে ছেলে-ছেলের বৌ
রাতে ভেসে এসেছিল বাক-বিতন্ডার আওয়াজ -
একসাথে থাকলে কখোনো সখোনো খটাখটি
হতেই পারে । একঘেয়ে সুখে এ তো ভিন্ন স্বাদ
খোকার বাবার সাথেও তো তার হত!

টিপিক্যাল শাশুড়ী নন তিনি
বরং শিক্ষিতা, আধুনিক এবং উদারমনা
সংসারের শান্তির জন্য অনাহুত নাক গলানো তার ধাত বিরুদ্ধ
বৌমার জন্য তবু কষ্ট ভীষণ -
এর একটা বিহিত হওয়া দরকার ভাবেন তিনি।

তসবীর দানা ঘুরাতে ঘুরাতে ডাকেন তিনি
-বৌমা, একবার এসো তো মা আমার রুমে।
-জি আম্মা আসছি আমি
পাখির ডানায় ভর দিয়ে আসে বৌমা।
-জ্বি মা, বলুন
শাশুড়ী তাকান তার বিষাদমাখা মুখে
-মা, বলো তো কি হয়েছে তোমার
সহানুভূতি কন্ঠে ছলছল করে ওঠে বৌমার চোখ।
- বলো না তুমি আমায়, আমিও তো তোমার মা .. নাইবা হলাম জন্মদাত্রী তোমার।
- মা আপনাকে বলতে যে বড় লজ্জা ...
- বলো মা বলো ..আমিও তো এক মেয়ে, বুঝি তো মেয়েদের মন
-মা, সে যে বড়ই লজ্জা .. আপনার ছেলে .. এ বয়সেও
- কি?
- জি মা, অন্য এক মেয়ের সাথে ...

শাশুড়ী চোখ বুঁজে ভাবেন কিয়ৎক্ষণ
সহসা যেন পেয়েছেন অহী। আবেগমাখা কন্ঠ তার
- মা জানো তো পুরুষ প্রজাতি বড়ই চঞ্চল। প্রজাপতি মন ফুলে ফুলে ওড়ে।
শেষটায় সে তো তোমারই, নাটাই যে তোমার হাতে।

শাশুড়ীর কথায় হতচকিত সে । কথার পিঠে কথা
- মা, আপনিও তো নারী, নারীও কি কম চঞ্চল! ফুলের সৌরভে আসে বহু প্রজাপতি- ফুল তো বহুগামী! আমি, আপনি নারী - আমাদেরও তো আছে নেশাতুর সৌরভ। আমরাও তো জুড়তে পারি অন্য কোন ঘুড়ির সুতার প্রান্তে নটাই হাতে রেখেই।

যুক্তিতে হেরে যান শাশুড়ী।
টের পান, যুগ বদলে গেছে । কিয়ামত নজদিক!
হাতের তসবি ঘুরতে থাকে দ্রুতলয়ে।
-ঠিক আছে বৌমা, তুমি যাও এখন।

ওদের প্রব্রেম ওরা্ই সলভ করুক, শাশুড়ী ভাবেন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×