জীবন পরীক্ষার মুখোমুখী তুমি
নির্জন নিরালায় এ বিষণ্ণ দুপুরে ।
দৃঢ় প্রত্যয়ে বার বার কড়া নাড়া
পায়রার পায়ে নীল খাম- প্রেমবার্তা
উপেক্ষায় বিবর্ণ ব্যথিত বাতাস।
তবুও নেপোলিয়ন প্রতীতি আমার
গাঢ় ভালবাসায় থাকে জাদু জোয়ার
বাঁধঘেরা পদ্মা শেষটায় সাগরেই ধায়;
সময়ের কালক্ষেপণে জাগবে একদিন
বোধের ভেতরের বোধ তোমার ।
যাপিত জীবনের গোলক ধাঁধা
মধ্যাহ্ন খরায় খরিত তুমি
সময়ের ঝাপটায় বুকে শূন্যতা
শংকিত তুমি অস্তাচল সূর্য কেড়ে নেয় সব
প্রেমছোঁয়া আবেগ আর মায়াবী স্বপ্ন যত।
মিথ্যে প্রপঞ্চে প্রিয়তমা তুমি নি:সঙ্গ বড় একা -
ভালবাসা আজো যে জড়িয়ে তোমায় !
কান পেতে শুনো তুমি
বাতাসে ভাসছে সেই আবেগী কড়া নাড়া
নীলখামে প্রেমবার্তা সতি আনকোরা।
অস্তাচল সূর্য তো কেড়ে নেয় সব -
পারে না শুধু বিশুদ্ধ প্রেম আর প্রেমছোঁয়া স্বপ্ন আমার ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




