somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উৎসবের আনন্দ !!!

০৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগে আত্মীয় স্বজনের কারো বিয়ে ঠিক হলে, ছোট-বড় সকলের মধ্যেই একটা ঈদের খুশী চলে আসতো। শুধু কার্ড পাঠিয়ে নিয়ম রক্ষা না, বাসায় এসে সবাইকে দাওয়াত দিতে হতো। উপস্থিত থাকতে হবে বিয়ের দুই দিন আগে থেকে।
সকল বউদের মধ্যে শুরু হয়ে যেতো শাড়ী আর গয়না নিয়ে অলিখিত প্রতিযোগিতা। গায়ে হলুদের দিন আবিস্কার হতে থাকতো নতুন নতুন নিয়ম। মেয়েরা কেউ যে কারো চেয়ে কম জানেনা এটা প্রমান করাই একমাত্র লক্ষ !
সব বিয়ে বাড়িতেই কিছু মামা আর দুলাভাই থাকে যারা সকলের পছন্দের। এরা আসর জমিয়ে রাখে। মহিলাদের পরনিন্দা, তরুণীদের অহেতুক ছোঁটাছুটি, বাচ্চাদের হৈচৈ আর বয়স্কদের উপদেশ সব মিলিয়ে জমে উঠে বিয়ে বাড়ী। কিছু ভাবী থাকে যাদের মুখ খুবই আলগা, তাদের উঁচু গলার অশ্লীন রসিকতা সবার মাঝেই উত্তাপ ছড়ায়। শুরু হয় বয়স ভুলে কাদা মাখামাখি আর রঙ ছোড়াছুঁড়ির খেলা। সে এক ভয়ংকর দৃশ্য ! তত্ত্ব নিয়ে আসা অন্য পক্ষের লোকজনও তা থেকে রেহাই পেতো না। এর মধ্যে পরিবারের সবচেয়ে গরীব আত্মীয়টি, হীনমন্যতায় ভুগে নিজের উপর ফোকাস আনার জন্য শুরু করতো তুচ্ছ কারনে ঝগড়া। পরিস্থিতি সামাল দিতে হতো দুলাভাই বা মামাকে।
সব পরিবারেই কিছু ছেলে-মেয়ে থাকে যারা মামাতো-চাচাতো বা একটু দূরের আত্মীয়ের সাথে প্রেম করে বেরায়। আসলে দোষটা বয়সের। তাদের এই কয়টা দিন সুবর্ণ সুযোগ কিছুক্ষন পর পর গোপন জায়গায় গিয়ে প্রিয় মানুষটির সাথে দেখা করার, তা সে দিনে হোক বা রাতে। মেয়ের মায়েরাও এই সময়ে মেয়েদের খুব বেশী চোখে চোখে রাখতে পারতো না।
যুবকদের কাজ বিয়ে বা বউভাতের অনুষ্ঠানের আগে সারা রাত জেগে বাবুর্চিদের সাথে রান্নার যোগারযন্ত্র করা। বিয়ের খাবার দুই ধরনের, অতিথিদের রোষ্টের জন্য রানের পিস আলাদা করে রাখা। একটা করে কোকের বোতল সেটাও তাদের জন্য। ঘরে পাতা দই থেকে মেহামানদাড়ির বাকি কাজ সবই নিজেদের দাড়িয়ে থেকে করতে হবে।
এখন বিয়ের অনুষ্ঠান মানে আত্মীয়তা রক্ষা করতে যাওয়া। হিন্দি সিরিয়ালের অনুকরনে হলুদের আগে মেহেদী। কাওয়ালী, ঠুংরি আর গজলে মোড়া অনুষ্ঠান ! হলুদের দিন রঙ-কাদা ছোড়াছুড়ি, কল্পনাও করা যায়না ! ঢাকা শহরে কাদা কই, চারদিকে শুধু ধুলা। বর-কনে সকালে চলে যায় প্রি-ওয়েডিং ফটোগ্রাফি করতে। বাকিদের পার্লারে বসে থেকেই সময় কাটে, পেডিকিউর মেনিকিউর কিছুই বাদ রাখা যাবেনা। কি করলে স্টিল ক্যামেরায় ছবি আরো ভালো আসবে চলে তার সাধনা। রাতে খাওয়া দাওয়ার পর কনসার্ট, ডিজে পার্টি। স্টলে স্টলে সাজানো ফুচকা-পিঠা-কফি।
বিয়ে-বউভাতে ৭টার অনুষ্ঠান শুরু হবে ১০টায়। আত্মীয়রা যে যত দেরি করে আসে তার তত ভাব ! দামী শাড়ী গয়নায় ছিটানো পারফিউমের সুবাসে কনভেশন সেন্টার ভরে উঠে। অনুষ্ঠানের ভার ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির হাতে। তাই দামী ফোনে সেলফি তুলে আপলোড দেয়াতেই সবাই বেস্ত থাকে। বাচ্চারা গোমড়া মুখে ঘুরে বেড়ায়। তরুন তরুনীরা এক কোনায় বসে যার যার সার্কেলের সাথে অনলাইনে চ্যাট করে। খাবার টেবিলে অনেক ধরনের রাশী রাশী খাবার কিন্তু কাউকে আকর্ষণ করেনা। ভদ্রলোকরা জানে রিচ ফুড ক্ষতিকর। শুধু পানের সময় হিসেবটা ঠিক রাখা যায় না।
সানাইয়ের করুণ সুর কেন যেন পরিবেশটাকে সত্যি সত্যি বিষণ্ণ করে তুলে...
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

উচ্চবংশীয় ছাগল!

লিখেছেন রাজীব নুর, ২১ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৯



এককালে কেবল ঘড়িতেই বাজতো টিক টিক- টিক টিক;
বারবেলায় এসে দেখছি টিক টিক বলে কিছু নেই আর ঠিক ঠিক!
বরং 'টিকটক'- এ আকণ্ঠ বুদ হয়ে আছে আবালবৃদ্ধবনিতা!
মানুষের লম্ফঝম্প... ...বাকিটুকু পড়ুন

ডাইভারসিটি ভিসা লটারি আবার চালুর নির্দেশ আদালতের

লিখেছেন শিমুল মামুন, ২১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৬



যুক্তরাষ্ট্রের ২০২৭ অর্থবছরের ডাইভারসিটি ইমিগ্র্যান্ট ভিসা (ডিভি লটারি) লটারির নিবন্ধন আবার চালু করতে ট্রাম্প প্রশাসনকে নির্দেশ দিয়েছেন একটি ফেডারেল আদালত। আগামী ১ নভেম্বরের মধ্যে আবেদন গ্রহণ শুরু করতে এবং... ...বাকিটুকু পড়ুন

“‘আই হ্যাভ এ প্ল্যান’: ঘোষণার পর রাষ্ট্র কতটা বদলায়?”

লিখেছেন raselabe, ২১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১৪

রাজনৈতিক নেতৃত্বের একটি পরিকল্পনা তখনই কার্যকর রাষ্ট্রীয় কর্মসূচিতে রূপ নেয়, যখন তা ব্যক্তিগত ঘোষণা থেকে বেরিয়ে সুস্পষ্ট নীতি, নির্দিষ্ট দায়িত্ব, বাস্তবায়নযোগ্য কর্মপরিকল্পনা এবং পরিমাপযোগ্য জনকল্যাণের লক্ষ্যে পরিণত হয়।

এখানে নেতৃত্বের প্রথম... ...বাকিটুকু পড়ুন

কোন কিছুর অস্তীত্ব বিহীন মহাশূন্যে অস্তিত্বের প্রক্রিয়া কি ছিল?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:২৭



কোন কিছুর অস্তীত্ব বিহীন মহাশূন্যে অস্তিত্বের প্রক্রিয়া হলো উদ্ভব। কারণ সৃষ্টি বা তৈরী কারক না থাকা। তাতে কী উদ্ভব হবে এটা অনিদৃষ্ট। কারণ এটা নিদৃষ্ট করার কেউ... ...বাকিটুকু পড়ুন

মক্কা থেকে বদর: মুসলিম ভ্রাতৃত্বের ভূরাজনীতি

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৫


মুসলিম বিশ্বে ঐক্যের নতুন অধ্যায় শুরু হয়েছে। অন্তত চুক্তিগুলোর নাম শুনলে তেমনটাই মনে হয়। মক্কা ও বদর। মুসলিম ইতিহাসের দুটি পরিচিত নাম। নাম শুনে মনে হতে পারে, বহুদিনের বিভেদ... ...বাকিটুকু পড়ুন

×