somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিটিআরসিকে বৃদ্ধাঙ্গুলি দেখাল বাঁশেরকেল্লা?

০৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শিবির নিয়ন্ত্রিত ফেইসবুক পেইজ বাঁশের কেল্লা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)কে বারবার বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যাচ্ছে। এ নিয়ে তৃতীয় বারের মতো বাঁশের কেল্লা নামে পেইজ খুলল শিবিরের এ সাইবার দলটি। দুইবার বন্ধ করেও থামাতে পারেনি বিটিআরসি। এর আগেও একবার উস্কানিমুলক এবং মানহানিমুলক পোস্ট দেয়ার কারনে এ পেইজটি বন্ধ করে দিয়েছিল বিটিআরসি। সাথে সাথেই তারা একই নামে আবারো পেইজটি খুলে চালাতে থাকে। এসময় অবিশ্বাস্যহারে বাড়তে থাকে লাইক। এক পর্যায়ে পেইজটি মাত্র কয়েকদিনের ব্যাবধানে লাখ লাইক পেয়ে বসে। ফেইসবুক স্ট্যাটিটিক্স নামে একটি সাইট বাংলাদেশের সাম্প্রতিক সবচেয়ে জনপ্রিয় পেইজ স্বীকৃতি দেয় বাঁশের কেল্লাকে।

গত দুই দিন ধরে এ পেইজটি আবারো আলোচনায় চলে আসে। যেকোন মিডিয়ার আগেই পেইজটি শিবিরের কর্মীদের মাধ্যমে সারাদেশের নিউজ পোস্ট করে দেয়, তবে এর কিছু খবর শেষ পর্যন্ত প্রমাণিত হয়নি।

এছাড়া কোথায় কোন নেতাকর্মী আহত হলো, কোথায় কার রক্ত প্রয়োজন এসব মূহুর্তেই তারা পোস্ট করে দেয়। এছাড়াও নানা জেহাদী পোস্টও দিয়ে থাকে তারা।

এসব বিবেচনায় এনে বিটিআরসি বৃহষ্পতিবার বিকেলে আবারো পেইজটি বন্ধ করে দেয়। কিন্তু এ খবর তাদের ফ্যানরা পাওয়ার আগেই আধ ঘন্টার মধ্যেই আবারো একই ছবি , একই নামে তারা এসে হাজির হয়। আর পেইজটির সত্যতা তারা নিশ্চিত করে টুইটারে। সাথে সাথেই মাত্র দুইঘন্টায় তাদের লাইক গিয়ে পৌঁছায় ২০হাজারের উপরে।

টুইটারেও একই নামে তাদের একাউন্ট রয়েছে। এতেও তারা একই ধরণের কার্যক্রম পরিচালনা করে, তাছাড়া ফেইসবুকে কি পোস্ট করলো তা সরাসরি তারা জানিয়ে দেয় টুইটারে।

এতেও তাদের রয়েছে আট হাজারের উপরে ফলোয়ার্স।

তার মানে বাঁশের কেল্লা কি বিটিআরসিকে বৃদ্ধাঙ্গুলি দেখালো? অবশ্য এক্ষেত্রে বিটিআরসিকে অসহায়ই বলা যায়, কারন ফেইসবুক কর্তৃপক্ষও জানিয়ে দিয়েছে এ ব্যাপারে তারা কোন ব্যাবস্থা গ্রহণ করবে না।

শুধু বাঁশের কেল্লা নয় ফেইসবুকে এরকম আরো কয়েকশ পেইজ আছে যেগুলো নিয়মিত শিবিরের পোস্ট দিয়ে যাচ্ছে।
৭টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×