বি এন পি অফিস থেকে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব (দফতরের দায়িত্বপ্রাপ্ত) রুহুল কবির রিজভী, সাদেক হোসেন খোকা, আলতাফ হোসেন চৌধুরী, আমান উল্লাহ আমান, জয়নুল আবেদিন ফারুক সহ বিএনপির শীর্ষ নেতাদেরকে আটক করেছে পুলিশ । এভাবে অবৈধ পন্থায় আটক নজীরবিহীন।
সোমবার বিকেলে নয়াপল্টনে ১৮ দলীয় জোটের সমাবেশে কয়েকটি ককটেল বিস্ফোরণ ও এক পর্যায়ে পুলিশি অ্যাকশন শুরুর পর বিএনপি অফিসে ঢুকে পড়ে পুলিশ।
আটকের সময় মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, “আমি হাইকোর্টের বেইলে আছি। এ অবস্থায় আমাকে নিয়ে যাওয়া হচ্ছে। আমি জানি না কেন তারা এটা করছে।”
জামিনে থাকা অবস্থায় তিনি গ্রেফতার হলেন ।
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০১৩ রাত ৮:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




