somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিএনপি ক্ষমতায় এলে রাষ্ট্রপতির পদ নিয়ে জটিলতার আশঙ্কা

২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট ক্ষমতায় এলে রাষ্ট্রপতির পদ নিয়ে জটিলতা তৈরি হতে পারে। কেননা সংবিধানের ৫০ (১) অনুচ্ছেদে বলা আছে, রাষ্ট্রপতি তার কার্যভার গ্রহণের তারিখ হতে পাঁচ বছর পদে অধিষ্ঠিত থাকবেন। সুতরাং গুরুতর কোনো অভিযোগে তাকে যদি ইমপিচ বা অভিশংসন করা না হয়, সেক্ষেত্রে রাষ্ট্রপতিকে তার পদ থেকে সরানো বেশ কঠিন। আবার অভিশংসন করতে হলে সংসদের দুই তৃতীয়াংশ সদস্যের ভোট দরকার হবে। তবে আগামী নির্বাচনে আবার আওয়ামী লীগ ক্ষমতায় এলে এই জটিলতার আশঙ্কা নেই।

সংবিধানের ১২৩ (২) অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। সে হিসাবে আগামী ১৯ জুনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। রাষ্ট্রপতি সরাসরি ভোটে নয়, সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন। তবে তফসিল ঘোষণাসহ এই নির্বাচন পরিচালনা করে নির্বাচন কমিশন।

মোঃ জিল্লুর রহমানের পরে কে হচ্ছেন দেশের রাষ্ট্রপতি, তা নিয়ে জল্পনা-কল্পনা চলছে। দুজন ব্যক্তির নাম এক্ষেত্রে শোনা যাচ্ছে। বর্তমানে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্বে থাকা অ্যাডভোকেট আবদুল হামিদ (স্পিকার) এবং সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।

এ দুজনের যাকেই রাষ্ট্রপতি করা হোক না কেন, আগামী নির্বাচন যতই ঘনিয়ে আসবে, তাদের নানাবিধ রাজনৈতিক জটিলতার মধ্যে পড়তে হতে পারে। এমনকি দেশের রাজনীতি যেভাবে সংঘাতময় হয়ে উঠেছে, তা অব্যাহত থাকলে এক পর্যায়ে জরুরি অবস্থা জারির মতো অপ্রিয় কাজও রাষ্ট্রপতিকে করতে হতে পারে। আবার এমন কাউকে রাষ্টপ্রতি করার ব্যাপারে আওয়ামী লীগ চিন্তা ভাবনা করবে, যিনি নির্বাচনের আগে আগামী আট-নয় মাস এবং নির্বাচন পরবর্তী চার বছর (মোট পাঁচ বছর) দায়িত্ব পালন করতে পারেন।

কিন্তু জটিলতা তৈরি হতে পারে যদি আওয়ামী লীগ আগামী নির্বাচনে হেরে যায়। সেক্ষেত্রে ক্ষমতাসীন দল চাইবে তাদের দলের মধ্য থেকে কাউকে রাষ্টপ্রতি করতে। কিন্তু যদি তাদের দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা না থাকে এবং রাষ্ট্রপতিকে ইমপিচ বা অভিশংসন করতে ব্যর্থ হয় এবং রাষ্ট্রপতি নিজের থেকে যদি পদত্যাগ না করেন, তাহলে পরিস্থিতি খুবই ঘোলাটে হবার আশঙ্কা আছে। যদিও ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগের পুরো শাসনামলেই রাষ্ট্রপতি ছিলেন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ, যিনি আওয়ামী লীগ নেতা ছিলেন না
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×