somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিরোধী দলের যুক্তি: কেষ্ট বেটাই চোর!!!!!

১৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তারুন্যের শক্তিকে বিরোধী দল এত ভয় পাচ্ছে কেন? তাদের প্রতিপক্ষ মনে করার কারণ কি?
বিরোধী দল মনে করছে সরকারী মদতে এই গণজাগরণ মঞ্চ তৈরি হয়েছে। আচ্ছা, কথাটা সত্য বলে ধরে নিলেও বলা যায়-- বিরোধী দল তা রাজনৈতিকভাবে মোকাবেলা না করে এই মঞ্চ বন্ধ করে দেওয়ার কথা বলছে কেন?
বলা হচ্ছে এই মঞ্চ নাস্তিকদের মঞ্চ। যদিও জাগরণ মঞ্চ এটি অস্বীকার করছে। তারপরও কেষ্ট বেটাই চোর এমন ধারণাকে প্রশ্রয় দিচ্ছে বিরোধী দল। গায়ের জোরে কি যুক্তি প্রতিষ্ঠা করা যাবে?
বলা হচ্ছে সরকার- শেয়ার বাজার, হলমার্ক, পদ্মা সেতুর ব্যর্থতা ঢাকতে যুদ্ধাপরাধের ইস্যু সামনে এনেছে। এটি সত্য না হওয়ার কারণও নাই। কারণ সরকারতো তাদের ব্যর্থতা জানে-- তাই বলে কি সে বলবে-- আসেন এগুলো আমাদের ব্যর্থতা, আপনারা আমাদের সমালোচনা করুন। কে না চায় নিজের পিঠ বাঁচাতে! এটা যদি সরকারের মদতে হয়ে থাকে তাহলে তো বুঝতে হবে সরকার বিরোধী দলের চেয়ে বেশি বুদ্ধি ধরে রাখে। যে ইস্যু ঢাকতে সরকার এমন অকম্ম করলো সেই ইস্যুগুলো নিয়ে বিরোধী দল আগেই সক্রিয় হতে পারতো। বলা হয়-- সরকার দমন পীড়ন করছে। কোন সরকার দমন পীড়ন করে নাই? ২১ আগস্ট গ্রেনেড হামলা, নাসিম মতিয়া চৌধুরিকে লাঠিপেটা করা সবই তো আগে হয়েছে। এরশাদের আমলে হয়েছে, বিএনপি আওয়ামী লীগ সব আমলেই তো হয়েছে। সরকারে যারা থাকে এসব তো তাদের চরিত্র।

গণজাগরণ মঞ্চ বন্ধ করা না হলে জনতার অধিকার প্রতিষ্ঠার মঞ্চ তৈরি করার হুমকি দিয়েছেন বিরোধী দল।

এমন একটি মঞ্চ করার জন্য আরেকটি মঞ্চ বন্ধ করতে হবে কেন? নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে জনগণের দাবী প্রতিষ্ঠার জন্য বিরোধী দল এমন একটি মঞ্চ করতেই পারে। তাতে কারো কোনো আপত্তি থাকার কথা না। এমনকি নাস্তিকদের শায়েস্তা করার জন্য আরেকটি মঞ্চ স্থাপন করা যেতে পারে।

জামাত শিবিরের বিরোধীতাকে যদি পুরো বিরোধী দল তাদের গায়ের উপর নিয়ে নেন তাহলে মানুষের কি করার আছে?
আমি এখনো নিশ্চিত যে, গণজাগরণ মঞ্চে যে সব মানুষ যাচ্ছে তারা সবাই আওয়ামী লীগকে ভোট দেবে না। কিন্তু সেই ভোট বিরোধী দল নিতে পারবে তেমনও মনে হচ্ছে না।
সবক্ষেত্রে কেষ্ট বেটাই চোর এমন ধারণা পরিত্যাগ করে বিরোধী দলকে নিজের পথ নিজে খুজে নিতে হবে। সরকার তার সম্পর্কের মামাতো ভাই নয় যে আব্দার করলে সব দাবী মেনে নেবেন।
বেশি উত্তেজিত না হয়ে ঠান্ডা মাথায় কিভাবে দবী আদায় করা যায় সেটি দেখা দরকার। বেশি শর্ত জুড়ে দিলে হিতে বিপরীত হতে পারে। সেটা অবশ্য সরকার বা বিরোধী দল উভয়ের জন্য।
২৩টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×