somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

“চলে যেতে হয়, তবে সে যাওয়াটা যেন এমনি সম্মানজনক হয়”।

২১ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মহামান্য রাষ্ট্রপতি জিল্লুর রহমান দিয়ে গেলেন অনেক কিছুই। ১৯৫২’র ভাষা আন্দোলন, ১৯৬২’র সামরিক শাসন বিরোধী আন্দোলন, ১৯৬৬ ‘র ছয় দফা আন্দোলন, ১৯৬৯-এর গণ-অভ্যুত্থানসহ প্রতিটি গণ-আন্দোলনে তিনি ছিলেন একজন অগ্রণী সৈনিক। যার প্রতিদানে এ জাতি তাকে ১৯৭০’এ তৎকালীন পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য সহ ছয়বার সংসদ সদস্য নির্বাচিত করে এবং ২০০৯ সালে তিনি বাংলাদেশের ১৯তম রাষ্ট্রপতির মর্যাদায় ভূষিত হন। শেষ পর্যন্ত রাষ্ট্রপতি থাকা অবস্থায়ই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে শোকাহত জাতি তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে। এ তার একান্তই নিজের অর্জন।

প্রত্যাশা আর প্রাপ্তির জটিল সমীকরণে নিয়ামক হিসেবে মূলত যে বিষয়টি কাজ করে তা হল কর্ম। এখানেই অনন্য জিল্লুর রহমান। তিনি তাঁর মেধা, সততা এবং রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে অর্জন করে নিয়েছেন সকল সাফল্য। বাংলাদেশের রাজনীতিবিদদের কাছে তিনি একজন অনুকরণীয় দৃষ্টান্ত হয়েই থাকবেন।

এই মহানায়কের কর্ম এবং প্রাপ্তির সাথে আওয়ামীলীগের প্রত্যাশা ও প্রাপ্তি সরাসরি জড়িত। তিনি এ দেশকে যেমন সাধ্যাতীত দেয়ার চেষ্টা করেছেন তেমনি দিয়েছেন তাঁর দলকে। আওয়ামীলীগের চরম দুঃসময়ে দলকে আগলে রেখেছেন দায়িত্ববান অভিভাবকের মত। নির্লোভ-নির্বিরোধী সজ্জন রাজনীতিবিদদের মধ্যের প্রথম সারির এই নেতার কাছে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় অর্জনের গুরুত্বই বেশি ছিল। তার এই সম্মানজনক চিরবিদায়ের মাঝেও দলকে দিয়ে গেলেন আরও পাঁচ বছরের আওয়ামীলীগের রাষ্ট্রপতি পদের নিশ্চয়তা(যদি রাষ্ট্রপতিকে অভিশংসিত করার মত অশোভন আচরণের পুনরাবৃত্তি না হয়)। দিয়ে গেলেন চরম অসহিস্নু রাজনীতিতে ক’দিনের সস্থি (যদি আমরা এই শিষ্টাচারটুকুও জলাঞ্জলি না দেই)।

সর্বোপরি সবক, “চলে যেতে হয়, তবে সে যাওয়াটা যেন এমনি সম্মানজনক হয়”। নেতৃবৃন্দ গ্রহণ করলে হয়। মহামান্য রাষ্ট্রপতি আপনাকে স্বশ্রদ্ধ সালাম। আল্লাহ আপনায় শান্তি দিন।

[email protected]
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৩
১টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×